শাকিবের ‘পরী’ থেকে সিয়ামের ‘বিলেত রাজা’, ঈদের ছবির গান দেখে কী বলছেন দর্শকেরা

ঈদের ছবির গান দেখে কী বলছেন দর্শকেরা। কোলাজ

এবারের ঈদে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা—আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, রেদওয়ান রনির ‘দম’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ও মেহেদী হাসানের ‘রাক্ষস’। অন্যবারের তুলনায় এবারের ঈদের সিনেমারগুলো এসেছে বেশ পরে, মুক্তির ঠিক আগে। কেমন হলো ঈদের ছবির গানগুলো? কী বলছেন ভক্তরা?

ঈদের সিনেমাগুলোর মধ্যে প্রথমেই আসে ‘রাক্ষস’-এর গান ‘শুদ্ধতার প্রেম’। তন্ময় পারভেজের লেখা গানটির সুর করেছেন আরাফাত মহসিন। ইমরান ও কোনালের কণ্ঠে গাওয়া গানটিতে পর্দায় দেখা গেছে সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জিকে। রোমান্টিক ঘরানার গানটি চিত্রায়ণ করা হয়েছে শ্রীলঙ্কায়; গানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইউটিউবে গানটির নিচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘গানটির মধ্যে এক ভিন্ন অনুভূতি আছে, যা অন্য যেকোনো রোমান্টিক গানের চেয়ে একদম আলাদা।’

‘শুদ্ধতার প্রেম’ গানের পোস্টারে সিয়াম ও সুস্মিতা। ফেসবুক থেকে

কেউ আবার গানটির কোরিওগ্রাফি আরও ভালো হতে পারত বলে মনে করছেন। কেউ আবার গানটিতে সিয়ামের পারফরম্যান্সের প্রশংসা করলেও নায়িকা সুস্মিতার অভিব্যক্তি আরও ভালো হতে পারত—এমন মন্তব্য করেছেন। ১৬ মার্চ মুক্তি পাওয়া গানটির এ পর্যন্ত ভিউ ৫ লাখ ৭৫ হাজারের বেশি। ‘শুদ্ধতার প্রেম’-এর পর আসে একই সিনেমার গান ‘তুমি ছাড়া’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটি গেয়েছেন ইমরান ও দোলা রহমান। সুর করেছেন ইমরান। এ গানটির প্রশংসা করেছেন অনেক দর্শক। ১৮ মার্চ মুক্তি পেয়েছে গানটি, ভিউ ২ লাখ ১৫ হাজারের বেশি।

কেউ আবার গানটির কোরিওগ্রাফি আরও ভালো হতে পারত বলে মনে করছেন। কেউ আবার গানটিতে সিয়ামের পারফরম্যান্সের প্রশংসা করলেও নায়িকা সুস্মিতার অভিব্যক্তি আরও ভালো হতে পারত—এমন মন্তব্য করেছেন। ১৬ মার্চ মুক্তি পাওয়া গানটির এ পর্যন্ত ভিউ ৫ লাখ ৭৫ হাজারের বেশি। ‘শুদ্ধতার প্রেম’-এর পর আসে একই সিনেমার গান ‘তুমি ছাড়া’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটি গেয়েছেন ইমরান ও দোলা রহমান। সুর করেছেন ইমরান। এ গানটির প্রশংসা করেছেন অনেক দর্শক। ১৮ মার্চ মুক্তি পেয়েছে গানটি, ভিউ ২ লাখ ১৫ হাজারের বেশি।

‘পরী’ গানের পোস্টার। ফেসবুক থেকে

ঈদের আরেকটি সিনেমা ‘প্রিন্স’-এর প্রথম গান ‘পরী’ এসেছে গত বৃহস্পতির। এ পর্যন্ত গানটির ভিউ ১৭ লাখ ৩৪ হাজার। গানটিতে দেখা গেছে শাকিব খান ও জ্যোতির্ময়ী কুন্ডুকে। রবিউল ইসলামের কথায় গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। ঈদের সিনেমা ‘রাক্ষস’-এর পর প্রিন্স-এও গেয়েছেন এই জুটি।

আরও পড়ুন

গানটিতে লম্বা চুলের শাকিব খান, মরুভূমির লোকেশন প্রশংসিত হয়েছে। তবে অনেক ভক্ত শাকিবের নায়িকা জ্যোতির্ময়ীকে আড়ষ্ট লেগেছে—এমন মন্তব্যও করেছেন। ঈদের আগের দিন রাতে গত শুক্রবার এসেছে প্রিন্স–এর আরেকটি গান ‘জ্বালা জ্বালা’। ১৩ ঘণ্টায় গানটির ভিউ ৫ লাখ ২০ হাজারের বেশি। ড্যান্স নাম্বারটিতে শাকিবের সঙ্গে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। গানটি গেয়েছেন রুনা লায়লা ও প্রীতম হাসান। রাসেল মাহমুদের কথায় গানটির সুর করেছেন প্রীতম হাসান। তুফান, বরবাদ–এর প্রিন্স–এও পাওয়া গেল শাকিব–প্রীতম জুটির গান। অনেক ভক্ত রুনা লায়লার গায়কির প্রশংসা করেছেন। কেউ আবার বলছেন, ‘লাগে উরা উরা’ বা ‘চাঁদ মামা’ দিয়ে যে প্রত্যাশা তৈরি করেছিলেন, এ গানটি সে প্রত্যাশা পূরণ করতে পারেনি।

সাবিনা ইয়াসমীন। চরকির সৌজন্যে

গত শুক্রবার এসেছে ‘দম’ সিনেমার প্রথম গান ‘কোথায় পাব তাহারে’। গানটিতে উঠে এসেছে ভালোবাসা ও প্রিয়জনকে কাছে পাওয়ার আকুতি। ১৭ ঘণ্টায় গানটির ভিউ ২ লাখ ৬০ হাজারের বেশি। মুক্তির পর রোমান্টিক ধাঁচের গানটির প্রশংসা করেছেন অনেক ভক্ত–দর্শক। ‘তারে না দেখিলে মোর দম যায়/ শুধু বারে বারে খুঁজি তার চোখ আহা রে’—এমন কথার গানটি গেয়েছেন ইমরান ও পারশা মাহজাবীন। গানটির কথা ও সুর এই সময়ের তরুণ গায়িকা পারশার। গানটিতে পর্দায় যেমন দেখা গেছে গ্রামবাংলার পরিচিত দৃশ্য—শর্ষেখেত, মেলা; তেমনি এসেছে বিদেশের মরুভূমিসহ প্রতিকূল পরিবেশ। পর্দায় দেখা গেছে আফরান নিশো ও পূজা চেরীকে।

এ ছাড়া ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ নতুন করে ‘দম’ সিনেমার জন্য গেয়েছেন সাবিনা ইয়াসমীন। গানটি এখনও মুক্তি পায়নি।

ঈদের আরেক সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ ব্যবহৃত হয়েছে অর্থহীনের ‘চাইতেই পারো’। ৭ মার্চ মুক্তি পাওয়া গানটির এ পর্যন্ত ভিউ ২ লাখ ৪৯ হাজার। চাঁদরাতে এসেছে সিনেমাটির আরেকটি গান ‘উড়াল দেব আকাশে’। আইয়ুব বাচ্চুর গানটি সিনেমার জন্য নতুন করে গেয়েছেন আহমেদ হাসান। ১৬ ঘণ্টায় গানটির ভিউ ৭৪ হাজার।

গতকাল দুপুরে এসেছে প্রেশার কুকার সিনেমার গান ‘বড়াই করে’। গানটি গেয়েছেন অঙ্কন কুমার। এটি তাঁরই লেখা। গানটিতে পর্দায় দেখা গেছে নাজিফা তুষিকে।