ধানের শীষে ভোট দেবেন ওমর সানী, ভক্তের মন্তব্য ‘আপনার বউ নৌকার মনোনয়ন চেয়েছিল’

ওমর সানী ও মৌসুমী। ছবি: কোলাজ

নির্বাচনকে ঘিরে দেশের তারকাদের অবস্থান ও মতামত প্রায়ই আলোচনায় আসে। রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় ঢালিউডের অভিনেতা ওমর সানী। আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা ফেসবুকে জানিয়েছেন। তাঁর এই পছন্দ ঘিরেই নেটিজেন মহলে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

ওমর সানী
প্রথম আলো

মন্তব্য ঘিরে কেউ কেউ ওমর সানীর পাশে থাকলেও কেউ আবার এই তারকা দম্পতির অতীতের নানা প্রসঙ্গের কথা বলছেন। নেটিজেনদের একাংশ পুরোনো একটি প্রসঙ্গ সামনে এনেছেন। কয়েক বছর আগে অভিনেত্রী মৌসুমী আওয়ামী লীগের নৌকা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র চেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি নির্বাচন করেননি, তবু সেই ঘটনাকে ঘিরে স্বামী-স্ত্রীর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা মন্তব্য করতে দেখা যাচ্ছে অনেককে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, একই পরিবারের সদস্যদের রাজনৈতিক পছন্দ ভিন্ন হতে পারে—এটি ব্যক্তিগত বিষয়। আবার কেউ বিষয়টিকে বৈপরীত্য হিসেবে দেখছেন এবং ওমর সানীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন।

আরও পড়ুন
ওমর সানী ও মৌসুমী। ছবি: ফেসবুক থেকে

শাহাদত হোসেন নামের এক ভক্ত লিখেছেন, ‘আপনার বউ না নৌকার মনোনয়ন চেয়েছিল?’ আরেকজন লিখেছেন, ‘আপনারা আগে নৌকার মনোনয়ন চেয়েছিলেন।’ সেসব মন্তব্য নজরে পড়েছে ওমর সানীর। তিনি সেখানে পাল্টা উত্তরে মজা করে লিখেছেন, ‘আমি চাইছিলাম, বলো না বাবা?’ এ ছাড়া ওমর সানী কখনোই আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাননি, এ কথা নিজেই বলছেন।

এমন ঘটনায় অনেকেই ওমর সানীর পাশে থাকার কথা জানিয়েছেন। কেউ বলছেন অভিনেতা হিসেবে সঠিক সিদ্ধান্ত। মিজানুর রহমান পোস্টে মন্তব্য করেছেন, ‘সানী ভাই, আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার পাশে।’ কেউ আবার অভিনয়শিল্পী জায়গা থেকে এই সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন।

আরও পড়ুন
ধানের শীষে ভোট দেবেন ওমর সানী। ছবি: প্রথম আলো
আরও পড়ুন

এর আগে ওমর সানী গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনির জন্য ভিডিও বার্তায় ভোটও চেয়ে আলোচনায় এসেছিলেন। সেই সময় ওমর সানী ভিডিও বার্তায় বলেন, ‘গাজীপুরের প্রথম মেয়র ছিলেন রনি ভাইয়ের বাবা। রনি ভাই আপনি অনেক পরিশ্রমী। আপনি ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। আমি জানি আপনি বিজয়ী হবেন ইনশা আল্লাহ।’

অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও মতামত নিয়েও মাঝেমধ্যে আলোচনায় আসেন ওমর সানী।