‘ধরব কিন্তু ছোঁব না’, ছবির প্রচারে সিয়ামের নতুন ‘কৌশল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তর্জাল চলচ্চিত্রে অভিনয় করেছেন মিম, সিয়াম ও সুনেরাহ
কোলাজ : সংগৃহীত

দীপঙ্কর দীপনের নতুন ছবি ‘অন্তর্জাল’-এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। গতকাল পরিচালক নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র ও একটি ভিডিও পোস্ট করেন।

আরও পড়ুন

পোস্ট করা ১০ সেকেন্ডের ভিডিওতে সিয়ামকে বলতে শোনা গেছে ছবির প্রচারে গিয়ে নতুন ‘কৌশল’ নেওয়ার কথা। কী এই নতুন কৌশল, কোন পরিপ্রেক্ষিতে এমন কৌশলের কথা বললেন সিয়াম।

দীপঙ্কর দীপনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে এক পাশে সুনেরাহ, অন্য পাশে মিমকে নিয়ে মাঝে দাঁড়িয়েছেন সিয়াম।

দীপঙ্কর দীপনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে এক পাশে সুনেরাহ, অন্য পাশে মিমকে নিয়ে মাঝে দাঁড়িয়েছেন সিয়াম
ফেসবুক থেকে

পোস্টটিতে পরিচালক লিখেছেন, ‘সিয়ামকে বলেছিলাম প্রমোশনে গিয়ে নায়িকাদের হাতটাত ধরো না ভাই...শুনে সিয়াম নতুন স্ট্রাটেজি নিয়েছে।’ সঙ্গে পোস্ট করা ভিডিওতে সিয়াম বলেছেন, ‘খেয়াল করে দেখেন, আমি একটা নতুন স্ট্রাটেজি হাতে নিয়েছি—দুই পাশেই হাতে আছে, কিন্তু ছোঁবে না, মানে ধরব কিন্তু ছোঁব না।’

কেমন এমন ‘কৌশল’ আর কেনই-বা তা ঘটা করে ফেসবুকে জানানো, সেটা অবশ্য সিয়াম বা পরিচালক দীপন কেউই স্পষ্ট করেননি।

আরও পড়ুন

তবে গত বছর রায়হান রাফীর ‘দামাল’ সিনেমার প্রচারের আগের ঘটনা যদি কেউ মনে করেন, তা হলে হয়তো সিয়ামের এই ‘কৌশল’ কাকতালীয় মনে না-ও হতে পারে।

রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে ছিলেন সিয়াম, মিম, শরীফুল রাজ। তখন মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। এমন কী ‘দামাল’ প্রচারণার সময় রাজ ও মিমের ‘হাত ধরাধরি’ নিয়েও পোস্ট করেছিলেন পরী।

ভিডিওতে সিয়াম বলেছেন, ‘খেয়াল করে দেখেন, আমি একটা নতুন স্ট্যাটেজি হাতে নিয়েছি—দুই পাশেই হাতে আছে, কিন্তু ছোঁবে না, মানে ধরব কিন্তু ছোঁব না।’
ছবি : ভিডিও থেকে নেওয়া

‘অন্তর্জাল’-এ অবশ্য শরীফুল রাজ নেই। তবে সিয়ামের ‘ধরব কিন্তু ছোঁব না’ বার্তার পর ছবিতে না থাকলে ‘দামাল’-এর ঘটনার সূত্র ধরে কারও যদি রাজ-পরীর কথা মনে পড়ে তাঁকে দোষ দেওয়া যাবে?