তমা মির্জার মুক্তির স্বাদ, অপু বিশ্বাসের বাস্তবতা

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। ঢালিউডের ৫ নায়িকার অপু বিশ্বাস, তমা মির্জাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
রোমান্টিক ছবি পোস্ট করায় কয় দিন ধরেই বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। বর্তমানে তিনি পূজা নিয়ে ব্যস্ত। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঐতিহ্যের ছোঁয়া, ছোট ছোট অসংখ্য মুহূর্তের হাত ধরেই আজকের এই সুন্দর বাস্তবতা।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
যুক্তরাষ্ট্রে ঘুরছেন নায়িকা তমা মির্জা। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে এলাম আমার প্রিয় শহরে। অনেক দিনের অপেক্ষার পর একটু মুক্তির স্বাদ নিচ্ছি, উপভোগ করছি নিজের মতো করে বেঁচে থাকার সৌন্দর্য। নিউইয়র্ক, সব সময়ই এক অন্য রকম অনুভূতি।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
আপাতত শুটিং থেকে দূরে থাকলেও ফেসবুক নিয়মিত নায়িকা পূজা চেরি। তিনি এখন শারদীয় দুর্গাপূজা নিয়ে ব্যস্ত। ছবিটি পোস্ট করে পূজা লিখেছেন, ‘শুধু উৎসব নয়, ষষ্ঠী মানে মায়ের ঘরে ফেরা—আর হাজারো ব্যস্ততার মাঝে নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া। শিউলির গন্ধে, ঢাকের শব্দে, আর আকাশের নরম আলোয়—মা আসেন, সঙ্গে নিয়ে আসেন বেঁচে থাকার নতুন আশ্বাস।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
প্রথম সিনেমা ‘ন’ডরাই’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা সুনেরাহ্ বিনতে কামাল। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কিছু জায়গায় কখনো যাওয়া হয়নি, অথচ মনে হয়, জায়গাগুলো যেন আগে থেকেই আপনার জন্যই তৈরি।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। সেই নায়িকা এখন ব্যস্ত নাটকে। কলকাতা নিয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মেয়েটি শুধু কলকাতার রাস্তায় হেঁটে বেড়ায় না; বরং পা মেলায় শহরটির আত্মার ছন্দে।’
ছবি: ফেসবুক থেকে