সার্টিফিকেশন বোর্ডে প্রিন্স মাহমুদ ও রফিকুল আনোয়ার

প্রিন্স মাহমুদপ্রথম আলো

গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ ও চলচ্চিত্র পরিচালক, প্রযোজক রফিকুল আনোয়ার রাসেলকে যুক্ত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার।

গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এর আগে ১৪ জানুয়ারি ঘোষিত সার্টিফিকেশন বোর্ডে থাকা চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান বাদ পড়েছেন। এর মধ্যে খিজির পদত্যাগ করেছেন।

আরও পড়ুন
রফিকুল আনোয়ার রাসেল
প্রথম আলো
আরও পড়ুন

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে বোর্ডটি বাতিল করে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে সরকার।

সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব এবং সদস্যসচিব হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

নবগঠিত সার্টিফিকেশন বোর্ডে প্রিন্স মাহমুদ, রফিকুল আনোয়ার রাসেল, কাজী নওশাবা আহমেদ, তাসমিয়া আফরিনসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও চলচ্চিত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।

আরও পড়ুন

সার্টিফিকেশন বোর্ডের এক সদস্য জানান, আজ থেকে সিনেমা দেখা শুরু করেছে বোর্ড।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটে। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার।