অবশেষে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানভিডিও থেকে

নানা নাটকীয়তার পর স্টার সিনেপ্লেক্সে শো পেল শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম শো ছিল। শোটির প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়। পরে ৮টা ২০ মিনিটে আরেকটি শো চূড়ান্ত করেছে স্টার সিনেপ্লেক্স।

মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা গেছে, ইতিমধ্যে প্রায় ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন

পবিত্র ঈদুল ফিতরের দিনই স্টার সিনেপ্লেক্সে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে ডিসিপি-সংক্রান্ত জটিলতার জন্য সিনেমাটি বিলম্বে মুক্তি পেল।

ঈদের দিন নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ চালাতে পারেনি বেশ কয়েকটি হল। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে বেশ কয়েকটি হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।

আরও পড়ুন

পরিচালক সাংবাদিকদের বলেন, সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে জাজ মাল্টিমিডিয়া। সার্ভারের জটিলতার কারণে নির্ধারিত সময়ে সিনেমাটি হলে পৌঁছানো যায়নি।
‘প্রিন্স’ সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।