দেখে নিতে পারেন অন্য এক জয়াকে

নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন জয়া আহসান। এবার ব্যতিক্রমী সাজে ও পোশাকে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। এসব ছবিতে ধরা পড়েছে তাঁর হাস্যোজ্জ্বলসহ নানা মুহূর্ত। ছবিগুলো সামাজিক মাধ্যমে সাড়া ফেলে। একনজরে দেখে নিতে পারেন অন্য এক জয়াকে...
১ / ৬
গোলাপি পোশাকে নতুন ছবি পোস্ট করে জয়া আহসান লিখেছেন, ‘স্টাইল হলো আপনি কী পরেন; আর সৌন্দর্য হলো আপনি আসলে কে।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৬
জয়া লাক্স সুপারস্টার প্রতিযোগিতার বিচারক ছিলেন। সেই আসরে এমন সাজে হাজির হয়ে নজর কাড়েন। এই ছবিটি নিচে ভক্তের মন্তব্য, আপনি সৌন্দর্যের প্রতীক।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৬
বর্তমানে দেশেই রয়েছেন এই অভিনেত্রী। দেখেছেন ঈদের সিনেমা ‘দম’। সিনেমাটি নিয়ে তাঁর মন্তব্য ছিল, ‘বাংলাদেশে এখন যে এক্সপেরিমেন্টাল সিনেমা হচ্ছে, সেগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে সিনেমাটি।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৬
এদিকে ওপার বাংলায় নতুন বছরেই সাড়া ফেলেছে জয়ার সিনেমা। ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমা ‘ওসিডি’। সিনেমাটি নিয়ে প্রশংসা পেয়েছেন।
ছবি: ফেসবুক থেকে
৫ / ৬
গত বছর ঈদে একসঙ্গে জয়ার ‘উৎসব’ ও ‘তান্ডব’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। কিন্তু এবার কোনো সিনেমায় দেখা যায়নি। ঈদের সময়টা তিনি সিনেমা ও বাসায় নিজেকে সময় দিয়ে কাটিয়েছেন।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৬ / ৬
এদিকে একটি সূত্রে জানা যায়, জয়া আহসান এ মাসের শুরুতে নতুন সিনেমার শুটিং করতে যাচ্ছেন। এটা নিয়ে এখনই মুখ খুলতে চান না কেউ।
ছবি: ফেসবুক থেকে