সুপারমার্কেটে চেক আউট গার্ল হিসেবে কাজ করতেন তিনি

অভিনেত্রী জোডি কোমারের আজ জন্মদিন। ব্রিটিশ এই অভিনেত্রী খুব অল্প সময়েই টেলিভিশন ও সিনেমাজগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের দক্ষতা, চরিত্রে বৈচিত্র্য ও ব্যক্তিত্বের কারণে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন এই তারকা। ছবিতে জেনে নিতে পারেন তাঁর জানা–অজানা কথাগুলো।
১ / ৫
১৯৯৩ সালের ১১ মার্চ ইংল্যান্ডের লিভারপুল শহরে জন্ম জোডি কোমারের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। কিন্তু অভিনয়ের জন্য বড় কোনো সুযোগ পাচ্ছিলেন না।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
একসময় ভেবেছিলেন অভিনয় করা হয়তো হবে না। যে কারণে তিনি অভিনয়জীবনে প্রতিষ্ঠা পাওয়ার আগে একটি সুপারমার্কেটে চেক আউট গার্ল হিসেবে কাজ করতেন। পাশাপাশি একটি বারেও কাজ করতে হয়েছে তাঁকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
তাঁর ক্যারিয়ারের বড় মোড় আসে জনপ্রিয় সিরিজ ‘কিলিং ইভ’-এ ‘ভিলানেল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রই তাঁকে আন্তর্জাতিক তারকা বানায়। এ চরিত্রের জন্য প্রাইমটাইম এমি পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
ব্যস্ত ক্যারিয়ারের মধ্যেও পরিবারকে খুব গুরুত্ব দেন তিনি এবং শুটিং না থাকলে প্রায়ই লিভারপুলে পরিবারের সঙ্গে সময় কাটান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ৫
প্রেম নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও তাঁর প্রেমিক হিসেবে ব্যবসায়ী জেমস বার্কির নাম কয়েকবার এসেছে। তবে জোডি ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ করতে চান না।
ছবি: ইনস্টাগ্রাম থেকে