নতুন নতুন থ্রিলার সিরিজ, ওটিটিতে কী দেখবেন

এ সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘দ্য নাইট এজেন্ট ৩’–এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

‘দ্য নাইট এজেন্ট ৩’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষন: চলমান
২০২৩ সালের মার্চে মুক্তির পর আলোচিত হয় অ্যাকশন থ্রিলার সিরিজটি। ২০২৪ সালে মুক্তির পর সাড়া ফেলেছিল দ্বিতীয় মৌসুমও। এবার এসেছে তৃতীয় মৌসুম। ১০ পর্বের এবারের মৌসুমে দেখা যাবে, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন পিটার সাদারল্যান্ড। ইস্তাম্বুল থেকে নিউইয়র্কে তাঁকে মোকাবিলা করতে হবে নতুন শত্রুর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন গ্যাব্রিয়েল বেসো।

‘দ্য নাইট এজেন্ট ৩’–এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

‘৫৬ ডেজ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ক্যাথেরিন রায়ান হাওয়ার্ডের একই নামের উপন্যাস অবলম্বনে ইরোটিক থ্রিলার। সম্পর্কের টানাপোড়েন ও এক হত্যারহস্য নিয়ে এগিয়েছে সিরিজের গল্প। ক্যারিন উশার ও লিসা জেওয়ারলিং পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন ডাভ ক্যামেরন ও আভান জোগিয়া।

‘৫৬ ডেজ’–এর দৃশ্য। আইএমডিবি

‘রক্ষা’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জি৫
দিনক্ষণ: চলমান
কুমিরের আক্রমণে একের পর এক রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটছে। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে, তাদের ধারণার চেয়ে ভয়ংকর কিছু ঘটছে। এমন গল্প নিয়ে সাত পর্বের ক্রাইম থ্রিলার। কন্নড় সিরিজটিতে অভিনয় করেছেন বিজয় রাঘবেন্দ্র, ময়ূরী কায়াত্রী। পরিচালনা করেছেন সুহান প্রসাদ।

আরও পড়ুন

‘দ্য লাস্ট থিং হি টোল্ড মি ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
লরা ডেভের একই নামের উপন্যাস অবলম্বনে মিস্ট্রি থ্রিলার সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায় ২০২৩ সালে, এবার এসেছে নতুন মৌসুম। ৮ পর্বের সিরিজটির প্রথমটি মুক্তি পেয়েছে গতকাল; বাকি ৭ পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। জশ সিঙ্গারের সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেনিফার গার্নার।

‘দ্য লাস্ট থিং হি টোল্ড মি ২’–এর দৃশ্য। ছবি: অ্যাপল টিভি