ঢাকার দর্শকেরা নেটফ্লিক্সে কোন সিরিজ দেখছেন

বাংলাদেশের দর্শকেরা নেটফ্লিক্সে কোন সিরিজগুলো বেশি দেখেছেন? নিয়মিত এমন একটি তালিকা তৈরি করে নেটফ্লিক্স সাইট। সেই তালিকায় দেশের দর্শকের আগ্রহের সিরিজ সম্পর্কে জানা যায়। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় দেশের দর্শকের আগ্রহ কোন সিরিজ নিয়ে দেখুন ছবিতে...
১ / ৫
দর্শকেরা সবচেয়ে বেশি দেখেছেন ভারতের সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায়’। দিল্লির একটি জেলা আদালতের অদ্ভুত ও হাস্যকর সব মামলা নিয়ে তৈরি এই সিরিজ। সিরিজটির আইএমডিবি রেটিং ৮।
ছবি: আইএমডিবি
২ / ৫
কোরিয়ান জনপ্রিয় সিরিজ ‘এক্সও, কিটি’। এটি টিনএজ রোমান্টিক কমেডি-ড্রামা সিরিজ। কিটি নামের একটি মেয়ের বোর্ডিং স্কুলে পড়াশোনা ও প্রেমের অদ্ভুত গল্প নিয়েই এই সিরিজ। সিরিজটির আইএমডিবি রেটিং ৬.৬।
ছবি: আইএমডিবি
৩ / ৫
দক্ষিণ কোরিয়ার অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘ব্লাডহাউন্ডস’। এটি মূলত ঋণগ্রস্ত অসহায় মানুষকে শোষণকারী মহাজনদের বিরুদ্ধে দুজন তরুণ বক্সারের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত। এর আইএমডিবি রেটিং ৮.১।
ছবি: আইএমডিবি
৪ / ৫
এই তালিকার ৪ নম্বরে আছে ‘সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন’। বিয়ে উদ্‌যাপনের ঠিক এক সপ্তাহ আগে ঘটে অদ্ভুত এক ঘটনা। সিরিজের চরিত্রগুলোর দ্বন্দ্ব ও উত্তেজনা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে। সিরিজটির রেটিং ৬.৮।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৫ / ৫
তালিকায় ৫ নম্বরে রয়েছে ওয়েব সিরিজ ‘ওয়ান পিস’। লুফি নামের এক তরুণের জলদস্যু রাজা হওয়ার রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়েই এই সিরিজ। এই সিরিজের আইএমডিবি রেটিং ৮.৩।
ছবি: আইএমডিবি