প্রথম সপ্তাহে ১৭ লাখ অ্যালবাম বিক্রি, ব্ল্যাকপিংকের রেকর্ড

ব্ল্যাকপিংকের সদস্যেরাওয়াাইজি এন্টারটেইনমেন্ট

ব্ল্যাকপিংকে ইপি ‘ডেডলাইন’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়। প্রথম সপ্তাহে অ্যালবাম বিক্রিতে রেকর্ড গড়েছে গ্রুপটি।

গ্রুপের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট শুক্রবার জানিয়েছে, গত শুক্রবার অ্যালবামটি প্রকাশের পর প্রথম সপ্তাহে এর ১৭ লাখ ৭৪ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে।

অ্যালবাম বিক্রির পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হান্টেও চার্ট জানিয়েছে, কে পপ গার্ল গ্রুপের মধ্যে প্রথম সপ্তাহে এই অ্যালবামটিই সর্বোচ্চ বিক্রি হয়েছে। এর আগে প্রকাশিত ‘বর্ন পিংক’ অ্যালবামের তুলনায় প্রায় ২ লাখ ৩০ হাজার কপি বেশি বিক্রি হয়েছে।

আরও পড়ুন

প্রকাশের দিনই অ্যালবামটি ১৪ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। ওয়াইজি এন্টারটেইনমেন্টের ভাষ্য, বিশ্বজুড়ে চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় অ্যালবামটির অতিরিক্ত কপি তৈরি করা হচ্ছে।

ইপিটি বিশ্বজুড়ে ৩৮টি অঞ্চলে আইটিউনসের টপ অ্যালবামস চার্টে শীর্ষে উঠেছে। অ্যালবামের ‘গো’ গানের ভিডিও ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছে। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সবেচেয়ে বেশিবার দেখা হয়েছে ভিডিওটি।

রোলিং স্টোন লিখেছে, ‘ব্ল্যাকপিংক তাদের সেরা সময়েই ফিরে এসেছে।’ বিলবোর্ড লিখেছে, ‘“গো” গানটি অ্যালবামের সেরা গান এবং ব্ল্যাকপিংকের প্রকৃত পরিচয় তুলে ধরে।’

২০২৫ সালের জুলাইয়ে ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর ঘোষণা দেয় ব্ল্যাকপিংক; অ্যালবামের নামটি সেখান থেকেই নেওয়া। এ বছরের জানুয়ারি পর্যন্ত ১৬টি শহরে ৩৩টি শো করেছে গ্রুপটি।

ট্যুর চলাকালে গ্রুপটি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামসহ বিশ্বের বিভিন্ন বড় স্টেডিয়ামে হাউসফুল শো করেছে।