তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের দলীয় সংগীতে মাশা

মাশা ইসলামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন তরুণ শিল্পী মাশা ইসলাম। গত শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস।

রাজার সম্মানে বিবিসির আয়োজনে ইংরেজ গায়ক স্টিভ উইনউডের বিখ্যাত গান ‘হায়ার লাভ’ পরিবেশন করেন কমনওয়েলথের ৫৬ সদস্যরাষ্ট্রের শিল্পীরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশা ইসলামকে মনোনীত করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।
গত শনিবার এক ফেসবুক পোস্টে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ লিখেছে, ‘রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত দলগত গানে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন মাশা ইসলাম।’
পরদিন রোববার বিবিসির আয়োজনে উইন্ডসর ক্যাসেলে রাজ্যাভিষেক কনসার্টে ‘হায়ার লাভ’ গানের ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে।

আজ রোববার মাশা ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এতে অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি। এতে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ আমাকে নমিনেট করেছে। কৃতজ্ঞতা জানাই।’
‘হায়ার লাভ’ গানের নির্বাচিত অংশ রেকর্ড করে পাঠিয়েছেন মাশা ইসলাম। মাশার মতো অস্ট্রেলিয়া, ভারত, কানাডাসহ কমনওয়েলথ সদস্যরাষ্ট্রের শিল্পীরা ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন।

গত বছর চরকির ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’ চলচ্চিত্রের ‘ট্যাকা পাখি’ গানের জন্য আলোচিত হয়েছেন মাশা। চলচ্চিত্রের গানের পাশাপাশি নিয়মিত কনসার্টে পাওয়া যায় মাশাকে।

আরও পড়ুন