কলকাতায় প্রথমবার সানি

সানিছবি: শিল্পীর সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় প্রথমবার গাইবেন ঢাকার তরুণ সংগীতশিল্পী আহমেদ হাসান, যিনি শ্রোতাদের মধ্যে সানি নামে পরিচিত। আগামীকাল বুধবার কলকাতার নিত্য গোপাল চ্যাটার্জি লেনে ‘পকেট সেশন’ শীর্ষক আয়োজনে গাইবেন তিনি।

কনসার্টটি আয়োজন করছে দ্য ক্যালকাটা এলিজি। এতে অংশ নিতে ইতিমধ্যে কলকাতায় হাজির হয়েছেন সানি। আজ মঙ্গলবার দুপুরে সানি প্রথম আলোকে জানান, এবারই প্রথমবার কলকাতার শ্রোতাদের সামনে আসছেন তিনি।
এতে আরও গাইবেন কলকাতার দুই সংগীতশিল্পী মৌসম ও আদিত্য।

সানি
ছবি: শিল্পীর সৌজন্যে

আয়োজনটি নিয়ে এক ফেসবুক পোস্টে দ্য ক্যালকাটা এলিজি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গানের আয়োজন চলবে। টিকিটের দাম ৫০০ টাকা।

আরও পড়ুন

‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’-এর মতো আলোচিত গানের শিল্পী সানি গীতিকবি ও সুরকার হিসেবেও পরিচিত। মৌলিক গানের পাশাপাশি বব ডিলান, আল মাহমুদ ও শক্তি চট্টোপাধ্যায়কেও সুরে বেঁধেছেন তিনি।

আরও পড়ুন