মানন কি সত্যিই ক্যাটস আই ছাড়ছেন

সংগীতশিল্পী মাননইনস্টাগ্রাম থেকে

গার্ল গ্রুপ ক্যাটস আই ছাড়ছেন সংগীতশিল্পী মানন? প্রশ্নটা ঘুরেফিরে সামনে আসছে। বিষয়টি নিয়ে চর্চার মধ্যে ইনস্টাগ্রাম থেকে ক্যাটস আইয়ের নাম সরিয়ে নেন তিনি।

কেউ কেউ বলছেন, গ্রুপটি না ছাড়লে নামটি সরাতেন না মানন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। এর আগে হাইব ও গেফেন রেকর্ডস জানিয়েছে, মানন কিছুদিনের জন্য ক্যাটস আই থেকে বিরতিতে যাচ্ছেন। এর পর থেকেই গুঞ্জনটা ছড়িয়েছে।

ইনস্টাগ্রাম থেকে গ্রুপের নাম সরানোর পর গুঞ্জনে আরও ভিত্তি পেয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি হাইব ও গেফেন রেকর্ডস।

গার্ল গ্রুপ ক্যাটস আইয়ের সদস্যেরা
ইনস্টাগ্রাম থেকে

এর মধ্যে ১০ এপ্রিল কালিফোর্নিয়ায় কোআচেল্লা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে গাওয়ার কথা রয়েছে ক্যাটস আইয়ের। সেখানে মানন থাকবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ফেব্রুয়ারি থেকে মানন বিরতিতে আছেন। তাঁর ফেরার সময়সূচি এখনো জানানো হয়নি।

আরও পড়ুন

এর মধ্যে উইভার্সে ভক্তদের উদ্দেশে মানন লিখেছেন, ‘আমার প্রতি তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এই সময়ে সবাই যে ধৈর্য ও সহমর্মিতা দেখিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ।’

মানন লিখেছেন, ‘হাইব ও গেফেন রেকর্ডসের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছি। শিগগিরই বিস্তারিত জানাব।’

আগামী বৃহস্পতিবার নতুন সিঙ্গেল ‘পিংকি আপ’ প্রকাশ করছে ক্যাটস আই।