ব্ল্যাকপিংকের অ্যালবামে কী থাকছে

ব্ল্যাকপিংকের সদস্যরাওয়াইজি এন্টারটেইনমেন্ট

প্রায় সাড়ে তিন বছর পর ‘ডেডলাইন’ অ্যালবাম নিয়ে ফিরছে কে–পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। অ্যালবামটি ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

অ্যালবামে কী কী গান থাকবে—তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে গানের তালিকা প্রকাশ করেছে ওয়াইজি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটি বলছে, অ্যালবামে মোট পাঁচটি গান থাকবে। এর মধ্যে রয়েছে ‘জাম্প’, ‘গো’, ‘মি অ্যান্ড মাই’, ‘চ্যাম্পিয়ন’।

আরও পড়ুন

‘জাম্প’ গানটি ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশ করেছিল ব্ল্যাকপিংক। গানটি বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে ছিল। শ্রোতাদের মুখে মুখেও ছড়িয়ে পড়ে।
ব্ল্যাকপিংকের অনুরাগীদের কাছে ‘ডেডলাইন’ নামটি অচেনা নয়। ২০২৫ সালের জুলাইয়ে ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’–এর ঘোষণা দেয় ব্ল্যাকপিংক; নামটি সেখান থেকেই নেওয়া।

ওয়াইজি এন্টারটেইনমেন্ট বলছে, ‘অ্যালবামটি ব্ল্যাকপিংকের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোকে তুলে ধরবে। দীর্ঘ সময় ধরে অত্যন্ত যত্ন নিয়ে পাঁচটি গান তৈরি করা হয়েছে, তাই সবার সমর্থন ও আগ্রহ কামনা করছি।’

২০২৫ সালের জুলাইয়ে ‘ডেডলাইন’ ট্যুর শুরু করেছিল ব্ল্যাকপিংক। এই বছরের জানুয়ারি পর্যন্ত ১৬টি শহরে ৩৩টি শো করেছে গ্রুপটি।
ট্যুর চলাকালে গ্রুপটি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামসহ বিশ্বের বিভিন্ন বড় স্টেডিয়ামে হাউসফুল শো করেছে।