বেকার স্যারের সঙ্গে যদি ছাত্রীর প্রেম হয়ে যায়...

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
আজ রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সিনেমাটি নিয়ে ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যেদিন আমরা “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” বানানোর যাত্রা শুরু করছিলাম, বা আসলেই কি ওই দিনই যাত্রা শুরু করছিলাম, নাকি এই যাত্রা আরও অনেক আগে থেকেই শুরু? আজকে রাতে চরকিতে আসছে ছবিটা। মনের মধ্যে কী চলতেছে, এটা ব্যাখ্যা করা মুশকিল। ফার্স্ট টাইম ফিল্মমেকারের উত্তেজনা টের পাচ্ছি। সবাইকে দেখার আমন্ত্রণ।’
২ / ৫
তোয়ালে হাতে ভেজা চুলে সামনের দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব।’ ছবির নিচে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘আমি আপনার ভক্ত ম্যাম।’
ছবি: ফেসবুক
৩ / ৫
নতুন লুকে নতুন কাজে তরুণ অভিনেতা খাইরুল বাসার। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অনেক দিন তো রইলে ঘরে, মাথার ওপর ছাদ, বেরিয়ে এসো বেরিয়ে এসো অপেক্ষায় আকাশ, তোমার অপেক্ষায় আকাশ।’
ছবি: ফেসবুক
৪ / ৫
অভিনেত্রী শাহনূর একঝাঁক শিশুর সঙ্গে ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শিশুরাই দেশের আসল সম্পদ। এই সব ছোট ছোট সোনামণি, পথশিশুদেরকে সুন্দর জীবন গড়তে সহায়তা করুন। তাদেরকে বিপথে ঠেলে দেবেন না, সবার কাছে একটাই অনুরোধ।’
ছবি: ফেসবুক
৫ / ৫
জিয়াউল ফারুক অপূর্ব তাঁর অভিনীত ‘একটা নির্জন দুপুর চাই’ নাটকের প্রচারণায় লিখেছেন, ‘বেকার স্যারের সঙ্গে যদি ছাত্রীর প্রেম হয়ে যায়, এই জন্য অন্য স্যার রেখেছে।’ এই নাটকে অপূর্বের সহঅভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক
আরও পড়ুন