‘ঝগড়াটে পরিবার’ বৈশাখী টিভিতে,‘মা বাবা ভাই বোন’ এনটিভিতে
ঈদের কয়েক দিনের ছুটিতে ছোট পর্দা যেন হয়ে উঠেছে পারিবারিক আড্ডার বড় একটি অংশ। দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দর্শকদের জন্য থাকছে একের পর এক নাটক, টেলিফিল্ম, গান ও বিনোদনমূলক অনুষ্ঠান। কোথাও হাসির গল্প, কোথাও প্রেম কিংবা পারিবারিক টানাপোড়েন—বিভিন্ন স্বাদের আয়োজনে জমে উঠবে আজকের টিভি পর্দা। মোশাররফ করিম, মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, ইয়াশ রোহান, সাফা কবিরসহ জনপ্রিয় অনেক তারকাকে দেখা যাবে বিভিন্ন চ্যানেলের আয়োজনে। ঈদের চতুর্থ দিনে কোন চ্যানেলে কখন কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ২।
বৈশাখী টেলিভিশন
বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী মুহিন খান, নদী। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি, শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’। অভিনয়ে শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘কাবিনের কিস্তি’। অভিনয়ে রাশেদ সীমান্ত, মিহি আহসান। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম, সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘সাদা মনের মানুষ’। অভিনয়ে ডলি জহুর, রওনক হাসান, তানজিকা আমিন, ফারজানা ছবি।
মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘দ্য ফ্যামিলি’। অভিনয়ে ইয়াশ রোহান, স্পর্শিয়া, ইরফান সাজ্জাদ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক ‘অথবা তুমি আমি’। অভিনয়ে ইয়াশ রোহান, পারসা ইভানা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ডুব’। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্যারাডাইস’। অভিনয়ে ইয়াশ রেহান, আইশা খান।
এনটিভি
বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘ছেলেটা ম্যাড’। অভিনয়ে আবিদ বিন পারভেজ প্রান্ত, মিষ্টি ঘোষ, রাশেদ আরমান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘চটপটি’। অভিনয়ে খায়রুল বাসার, নাজিয়া হক অর্ষা। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘মিথ্যুকের দল’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘শুধু তুমি আমার’। অভিনয়ে আরশ খান, ফারিয়া রহমান পারু।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘আজও ভালোবাসি’। অভিনয়ে মুশফিক আর ফারহান, মিম মানতাসা। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘পথে পথে ভালোবাসা’। অভিনয়ে খায়রুল বাসার, সাফা কবির। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘জোতিষীর বিয়ে’। অভিনয়ে মোশাররফ করিম, সাফা কবির। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে নাটক ‘এক টুকরো মেঘ’। অভিনয়ে আরশ খান, মাফতুহা জান্নাত জীম।