মোশাররফ করিমের ‘ডেঞ্জারাস ভাড়াটিয়া’, ঈদের তৃতীয় দিনে আরও যা আছে
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
এনটিভি
বেলা ১টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক কুলীন সমাচার। অভিনয়ে আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার। বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম স্মৃতি ভালোবাসি তোমায়। অভিনয়ে আইশা খান, সজল। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক পা পিছলে আলুর দম। অভিনয়ে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর। রাত ৮টায় নাটক একচিলতে ছোঁয়া। অভিনয়ে ইয়াশ রোহান, সাদিয়া আয়মান। রাত ৯টা ১০ মিনিটে নাটক একমুঠো সুখ। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী। রাত ১১টা ৫ মিনিটে নাটক চোরের দল। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন পর্ব ২’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক মুশকিল আসান। অভিনয়ে শামীম হাসান সরকার, শখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ডেঞ্জারাস ভাড়াটিয়া। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিটে নাটক হ্যাপি এন্ডিং। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সাদিয়া আয়মান। রাত ৯টা ৩০ মিনিটে নাটক অবিবাহিতদের প্রবেশ নিষেধ। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া।
দীপ্ত
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। সন্ধ্যা ৭টায় নাটক এত কষ্ট কেন ভালোবাসায়। রাত ৮টায় নাটক হুইলচেয়ার। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ভাইজান। রাত ১০টায় নাটক যত্ন। অভিনয়ে মুশফিক আর ফারহান, সুমনা। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘বোতলবন্দী ভূত’। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি।
নাগরিক
রাত ৮টায় সাত পর্বের নাটক ব্ল্যাক মানি। অভিনয়ে পূজা চেরী, রুবেল, ইন্তেখাব দিনার। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক শর্টকাট। অভিনয়ে শিমুল, নাদিয়া। রাত ১০টায় সেলিব্রিটি শো ‘তারায় তারায়’। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল। শিল্পী: পারভেজ খান, সাদিয়া লিজা।
দুরন্ত
সকাল ৯টা ও বেলা ১টা ৩০ মিনিটে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। সকাল ৯টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’। সকাল ১০টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। সকাল ১০টা ৩০ মিনিটে ‘দুষ্টু মিষ্টি’। বেলা ১টায় ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা-সিজন ৩। বেলা ২টা ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’।