ঈদের তৃতীয় দিনে কী থাকছে টেলিভিশনে–পর্ব ৩
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের তৃতীয় দিন কী কী সিনেমা থাকছে তা নিয়ে ছোট্ট আয়োজন।
দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ ‘আমাদের ছবি আমাদের গান-৩’। ১টায় ‘ফ্রিল্যান্সার নাদিয়া, মেহ্জাবীন’, নাঈম, মুনিরা মিঠু। ২টায় ‘বীর’, শাকিব খান, বুবলি, মিশা সওদাগর। সাড়ে ৫টা নক্ষত্রের গান-এ এন্ড্রু কিশোরের গান। ৮টায় নাটক ‘ও আমার বোন না’, জোভান, ঐশী, সাবেরী আলম। ১০টায় ‘চোখের জলের রং’, খাইরুল বাশার, সাফা কবির। ১১টায় স্বল্পদৈর্ঘ্য ছবি ‘গায়ে হলুদ’, ‘ভ্রম’, ‘হেল’।
দুরন্ত
সকাল সাড়ে ১০টায় ‘ব্লেজ অ্যান্ড দ্য মনস্টার মেশিনস’। ১১টায় ‘বাবল গাপিস’। ১২টায় ধারাবাহিক নাটক দুই এ দুই এ ৪। ১টায় ‘দ্য মিনি মাইটি কিড্স’। ৩টায় সিনেমা ‘মনস্টার হাউজ’। ৫টায় ধারাবাহিক ‘হই হই হল্লা’। সাড়ে ৫টায় ‘লাল কোহিনূর’। সাড়ে ৬টায় ‘দুষ্টু মিষ্টি ঈদ আড্ডা’। রাত ১০টায় ‘দ্য বস বেবি’।
নাগরিক
সকাল ১০টা ১৫ ‘মা আমার স্বর্গ’, শাকিব খান, পূর্ণিমা। ১টায় ‘ফুল অ্যান্ড ফাইনাল’, শাকিব খান, ববি। সাড়ে ৪টা ‘সুইট হার্ট’, বিদ্যা সিনহা মিম, রিয়াজ। ৭টা ৪৫ ধারাবাহিক ‘লাভ সার্কেল’। ৮টা ২০ ধারাবাহিক ‘ঘাটের মরা জেনারেল স্টোর’। ৮টা ৫৫ ধারাবাহিক ‘হোম মিনিস্টারি’। সাড়ে ৯টা ধারাবাহিক ‘আজহার গাজী’। ১০টা ৫ ‘এ সেপারেশন’। ১১টা ১৫ ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, শাকিব খান, অপু বিশ্বাস।
বাংলাভিশন
সকাল ১০টা ৫ রাজা বাবু’, শাকিব খান, অপু বিশ্বাস। ২টা ১০ টেলিছবি ‘মিশন চাঁদ’, মারজুক রাসেল, চাষী আলম। ৪টা ১৫ ‘সিঙ্গেল সিন স্টোরি’, ইরফান সাজ্জাদ, সামিরা খান। ৫টায় ‘পরাণ’, তৌসিফ, কেয়া পায়েল। ৫টা ৫৫ ‘ভুলো না আমায়’, মুশফিক ফারহান, কেয়া পায়েল। ৭টা ৪৫ ‘শেষটা আমার ছিল’, মোশাররফ করিম, তানজিন তিশা। ৮টা ৪০ ধারাবাহিক ‘টিক্কা’।