এইলি বিয়ে করছেন

এইলিইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিক অভিনেতা চোই সি–হুনকে বিয়ে করছেন কে পপ গায়িকা এইলি। গায়িকার এজেন্সি এটুজেড এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছরের ২০ এপ্রিল বিয়ে সারছেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, এক বছর ধরে প্রেমের পর দুই পরিবারের সদস্যদের সম্মতিতে দুজন বিয়ের সিদ্ধান্তে এসেছেন। তাঁদের সহযোগিতা করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা রইল।

চোই সি-হুন ও এইলি
ইনস্টাগ্রাম থেকে

‘সিঙ্গেল ইনফার্নো’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন অভিনেতা চোই সি-হুন।

আরও পড়ুন

গায়িকা এইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। ২২ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন, সেখানেই ক্যারিয়ার গড়েছেন।

এক যুগের ক্যারিয়ারে ‘ভিভিড’, ‘বাটারফ্লাই’সহ বেশ কয়েকটি অ্যালবাম করেছেন এইলি। গানের পাশাপাশি টুকটাক অভিনয়েও পাওয়া গেছে ৩৫ বছর বয়সী এই গায়িকাকে।

২০২৩ সালের মার্চে দুজনের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে এনেছেন চোই সি-হুন ও এইলি।