পুনরায় বিয়ে আতঙ্কের! একাই থাকতে চান শরিফাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবার বিবাহবিচ্ছেদের পর আপাতত একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী শরিফাহ সাকিনাহ।
১ / ৬
মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী শরিফাহ সাকিনাহ
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
২০১৫ সালের ২৮ মার্চ মালয়েশিয়ার ব্যবসায়ী আলিফ জামিলকে বিয়ে করেন শরিফাহ সাকিনাহ। ২০২০ সালের মে মাসে সংসারে ইতি টানেন তাঁরা। তাঁদের সংসারে ছয় বছরের কন্যাসন্তান রয়েছে
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
২০২১ সালে সুইডেনের নাগরিক মিশেল হানসেনকে বিয়ের করেন তিনি। বছরখানেকের ব্যবধানে সেই সম্পর্কও চুকে যায়
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
দুবার বিচ্ছেদের পর মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন তিনি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আপাতত একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শরিফাহ সাকিনাহ
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
এই অভিনেত্রী বলেছেন, ‘বিয়ে ও বিচ্ছেদ—বিষয়টি আমার কাছে সহজ নয়। আমি আপাতত বিরতি নিতে চাই, নিজের পেশাগত জীবন ও নিজের উন্নয়নে মন দিতে চাই।’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
শরিফাহ জানান, সামনে পছন্দের কাউকে পেলে বিষয়টি হয়তো ভেবে দেখবেন
ছবি: ইনস্টাগ্রাম