অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আহত অভিনেতা

পার্ক বো-গামআইসমেকার মুভ ওয়ার্কস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক টিভি সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন কোরীয় তারকা অভিনেতা পার্ক বো-গাম।

তাঁর এজেন্সি দ্য ব্ল্যাক লেবেল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, জেটিবিসি টেলিভিশনের ‘গুড বয়’ সিরিজের শুটিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আঘাত গুরুতর নয়; তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পার্ক বো-গাম আহত হওয়ার পর সিরিজের দৃশ্যধারণ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে জেটিবিসি। সেরে উঠলেই শুটিংয়ে ফিরবেন তিনি।

হাস্যরসাত্মক এই সিরিজে ইউন ডং জু নামে এক বক্সারের চরিত্রে অভিনয় করছেন পার্ক বো গাম। যিনি পরবর্তী সময়ে এক পুলিশ কর্মকর্তা হন। পার্ক বো-গাম ছাড়াও এতে অভিনয় করেছেন কি সো হিউনম ও জাং সি, লি সাং।

এই বছরের শেষভাগে ড্রামা সিরিজটি জেটিবিসি টেলিভিশনের প্রচারে আসবে।

আরও পড়ুন