লালগালিচায় তারকাদের একঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। ছবির প্রিমিয়ার, লালগালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে উৎসব। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তারই একঝলক।
১ / ৪
কান চলচ্চিত্র উৎসবে জেনিফার লরেন্স। দীর্ঘদিন পর গত রোববার কোনো প্রকাশ্য অনুষ্ঠানে পাওয়া গেল অস্কারজয়ী অভিনেত্রীকে। কানে তাঁর আগমনের হেতু তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেস’। তালেবান শাসনের অধীনে তিন আফগান নারীর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক লরেন্স। ছবি: রয়টার্স
২ / ৪
‘ফায়ারব্র্যান্ড’ সিনেমার ফটোকলে পরিচালক করিম আইনুজ, অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দর ও অভিনেতা জুড ল, গতকাল কানে। উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা ছবিটি প্রিমিয়ারের পর আট মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায়। ছবি: রয়টার্স
আরও পড়ুন
৩ / ৪
ভক্তদের সেলফির জন্য পোজ দিচ্ছেন ফরাসি অভিনেত্রী মারিও কোতিয়াঁ। গত রোববার তিনি উৎসবে হাজির হয়েছিলেন ‘ফায়ারব্র্যান্ড’ ছবির প্রদর্শনীতে। ছবি: রয়টার্স
৪ / ৪
কানের মিডনাইট স্ক্রিনিং বিভাগে মনোনয়ন পেয়েছে অনুরাগ কশ্যপের ছবি ‘কেনেডি’। আগামীকাল কানে হবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। উৎসব উপলক্ষে অনুরাগ এখন রয়েছেন কানে। তাঁর সঙ্গে আছেন পরিচালক, প্রযোজক বিক্রমাদিত্য মোতওয়ানি। ছবি: ইনস্টাগ্রাম