কার হাতে কোন পুরস্কার

গতকাল শনিবার রাতে শেষ হয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবার আসরে কার হাতে উঠল কোন পুরস্কার? এএফপি ও ভ্যারাইটি অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

১ / ১৬
উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতল রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউর নতুন সিনেমা ‘ফিওড’। বামপন্থী উদারনৈতিক সমাজের ভেতরের দ্বন্দ্ব ও ভন্ডামিকে প্রশ্নের মুখে দাঁড় করানো এই চলচ্চিত্রটি উৎসবজুড়ে ছিল আলোচনার কেন্দ্রে। এএফপি
২ / ১৬
পুরস্কার জেতার পর পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউকে জড়িয়ে ধরেন ছবির অভিনেত্রী রেনাতে রেইনসভে। এএফপি
৩ / ১৬
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি জিতেছে রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনতসেভের ‘মিনোটর’। এএফপি
৪ / ১৬
এবার সেরা জুরি পুরস্কার পেয়েছে ভ্যালেস্কা গ্রিসবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’। এএফপি
৫ / ১৬
‘দ্য ব্ল্যাক বল’ সিনেমার জন্য যৌথভাবে সেরা পরিচালক হয়েছেন হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো। স্পেনের কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকাকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। এএফপি
৬ / ১৬
‘ফাদারল্যান্ড’ পরিচালক পাওয়েল পাভলিকোভস্কিও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। এএফপি
৭ / ১৬
রিউসুকে হামাগুচির বৃদ্ধাশ্রমভিত্তিক আবেগঘন সিনেমা ‘অল অব আ সাডেন’–এ অভিনয় করে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা। রয়টার্স
৮ / ১৬
সেরা অভিনেতাও হয়েছেন দুজন। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত লুকাস দন্তের ‘কাওয়ার্ড’-এ অভিনয় করে পুরস্কার জিতেছেন মাক্কিয়া ও ভ্যালোঁতাঁ কাম্পানি। এএফপি
৯ / ১৬
একসঙ্গে মঞ্চে পুরস্কারজয়ীরা। এএফপি
১০ / ১৬
সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন ইমানুয়েল মারে। এএফপি
১১ / ১৬
রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বো তাঁর গণহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বেন’ ইমানার জন্য জিতেছেন ক্যামেরা দ’অর, অর্থাৎ সেরা প্রথম চলচ্চিত্রের পুরস্কার। পুরস্কারটি তিনি উৎসর্গ করেছেন নিজের দেশের নারীদের। এএফপি
১২ / ১৬
স্বল্পদৈর্ঘ্য সিনেমার স্বর্ণপাম জিতেছে আর্জেন্টিনার নির্মাতা ফেদেরিকো লুইস তাচেল্লার ‘ফর দ্য অপোনেন্টস’। এএফপি
১৩ / ১৬
ইরানে রাজনৈতিক দমন-পীড়নের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে নির্বাসিত নির্মাতা ও অভিনেত্রী পেগাহ আহাঙ্গারানির তথ্যচিত্র ‘রিহার্সালস ফর আ রেভোল্যুশন’ জিতেছে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার। এএফপি
১৪ / ১৬
সমাপনী অনুষ্ঠানে এবারের অন্যতম জুরি ডেমি মুর। রয়টার্স
১৫ / ১৬
সমাপনী দিনে স্বর্ণপামজয়ী ‘ফিওড’ সিনেমার পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ ও দুই অভিনয়শিল্পী সেবাস্তিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে। রয়টার্স
আরও পড়ুন
১৬ / ১৬
সমাপনী দিনে ছিলেন স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ। রয়টার্স