আপনি কি জানেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমী নিলাম-সামগ্রী ১৮৮৮ সালে মিসরের একটি কবরস্থানে তিন লাখ বিড়ালের মমির সন্ধান পাওয়া গিয়েছিল। প্রায় ২০ টন ওজনের এই মমিগুলো জাহাজে করে যুক্তরাজ্যের লিভারপুলে নিয়ে যাওয়া হয়। নিলামে তোলার পর প্রতি টন মমি বিক্রি হয় চার পাউন্ডে! মাটির উর্বরতা বৃদ্ধির জন্য এগুলো ব্যবহার করা হয়! ১৯৭৮ সালে সুইডিশ দার্শনিক ইমানুয়েল সুইডেনবর্গের মাথার খুলি নিলামে ওঠে। লন্ডনের সোথবির নিলামে এর দাম উঠেছিল এক হাজার ৫০০ পাউন্ড। স্টকহোমের রয়েল একাডেমি অব সায়েন্স এই খুলি কিনে নিয়ে ইমানুয়েল সুইডেনবর্গের শরীরের সঙ্গে জোড়া দিয়ে, তারপর সমাহিত করে উপসালা ক্যাথিড্রেলের গোরস্থানে।  হাজার হোক নেপোলিয়ান বোনাপার্টের ব্যবহার করা মোজা বলে কথা! ১৯৯৬ সালে লন্ডনের সোথবি নিলাম প্রতিষ্ঠান নেপোলিয়ানের এক জোড়া মোজা বিক্রি করে পাক্কা দুই হাজার ৯৯০ পাউন্ডে।  ১৬৯৬ সালে লন্ডনে গ্রেটফায়ার নামে পরিচিত অগ্নিকাণ্ডে পোড়া এক টুকরো রুটি, ১৯৯৬ সালে সোথবি নিলাম হাউস বিক্রি করে ৩২২ পাউন্ডে! ১৯৯৬ সালে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ব্যবহূত এক জোড়া অন্তর্বাস সোথবি নিলামে তোলে। দাম ওঠে ২৫৩ পাউন্ড।  এক বাটি পেনিসিলিনের মণ্ড যা আলেকজেন্ডার ফ্লেমিং নমুনা হিসেবে ব্যবহার করেছিলেন পেনিসিলিন উদ্ভাবনের কাজে (১৯৩৫), লন্ডনের ক্রিসটি নিলাম হাউস ১৯৯৭ সালে চৌদ্দ হাজার ৯৫০ পাউন্ডে বিক্রি করে ওই মণ্ড। একই বছর ক্রিসটি এক বাক্স ৩০০টি কাচের চোখ বিক্রি করে দুই হাজার ৭৬০ পাউন্ডে। ১৯৯৯ সালে লাস ভেগাসে বিখ্যাত গায়ক এলভিস প্রিসলির ব্যবহূত প্রায় দুই হাজার রকমের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। নিলামে ওঠা সামগ্রীর তালিকায় ছিল: এলভিসের চিঠি, পোশাক, পরীক্ষার মার্কশীট, ও ২৯টি ধোপার বিল! সারা জাগানো পপ গায়িকা ব্রিটনি স্পিয়াসের্র চিবানো চুইংগাম প্রায়ই ই-বেতে নিলামে বিক্রি হয়। এ পর্যন্ত ব্রিটনির চুইংগামের সর্বোচ্চ দাম উঠেছিল ১৪ হাজার ডলার! মোছাব্বের হোসেনসূত্র—ওয়ান্ডার ফ্যাক্টস