মলাটরস: রাগ করলা!

অনলাইন জগতের তুমুল ভাইরাল ট্রেন্ডের নাম ‘রাগ করলা?’ এই ট্রেন্ডে যদি দেশের বিখ্যাত মানুষ অংশ নিত, তাহলে কেমন হতো? চলুন, দেখে আসি। আইডিয়া ও লেখা: সোহাইল রহমান; আঁকা: ইফতেখার শিশির।

তুমি এমন একটা ব্যক্তি প্রায়ই উল্টাপাল্টা কথা বলো। রাশ্মিকা মান্দানা নামের বলিউডের এক নারীর রূপে তুমি মুগ্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর ছাত্রদের তুমি কি ব্যক্তিগতভাবে হেট করো? ঠিক না বেঠিক? রাগ করলা? 

তুমি এমন একজন ব্যক্তি যে একই পোজে কয়েক লাখ ছবি তুলতে পছন্দ করো। পালিয়ে ফখরুল সাহেবের বাসায় যাওয়ার ইচ্ছা থাকলেও এখন তুমি পালিয়ে দেশের বাইরে চলে গেছ। কাকের সাথে তোমার একটা আত্মিক সম্পর্ক আছে। মাসুদ নামের ব্যক্তিদের ভালো হওয়া নিয়ে তুমি খুব হতাশায় ভোগো। ঠিক না বেঠিক? রাগ করলা?

তুমি এমন একটা ব্যক্তি যার মেয়র হওয়ার খুব শখ। এ জন্য নিজেকে সুযোগ পেলেই মেয়র ঘোষণা করো। কোনো অনুষ্ঠানে ঠেলাঠেলি করে হলেও তুমি লাইনের সামনে নিজের জায়গা দখল করে নাও। জন্মদিনের মোমবাতি নেভানোর ব্যাপারে তোমার দক্ষতা খুব কম। তুমি গুরুত্বপূর্ণ জায়গাতেও লেট করে পৌঁছাও। ঠিক না বেঠিক? রাগ করলা? 

তুমি এমন একটা ছেলে যে ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানিয়ে একটা দেশ উড়িয়ে দিতে চাও, আবার নিজেকেই বাঁচাতে পারো না। ডাকসু সাহিত্য সম্পাদক হয়েও বাংলা বারো মাসের নাম বলতে পারো না। তোমার পছন্দের কাজ হলো মব সংগঠিত করা। ঠিক না বেঠিক? রাগ করলা? 

তুমি এমন একজন ব্যক্তি যে খুব ভালো একজন ব্যবসায়ী। প্রসূতি মায়েদের তাদের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে তুমি একজন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ। তুমি মনে করো কাজী নজরুল ইসলাম তেমন বিখ্যাত না, খুব কম মানুষই তাকে চেনে। প্রায়ই উল্টাপাল্টা কথা বলে ট্রলের শিকার হও। ঠিক না বেঠিক? রাগ করলা? 

তুমি এমন একটা ব্যক্তি যে টাকা ছাড়া প্রায় কিছুই বোঝো না। শোরুম উদ্বোধন তোমার প্রিয় কাজ। রাজনীতিতে নেমেই ধরা খাইছ। দেশে যখন ছাত্ররা মারা যাচ্ছিল তখন তুমি কানাডায় চুপ করে ছিলে। ঠিক বললাম কি না? রাগ করলা?

আরও পড়ুন