তাহলে পাশের রুমে ফ্যানটা কেন চলছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃপণ

মৃত্যুশয্যায় এক কৃপণ লোক কোনো রকমে বলল, ‘আমার বউ কই?’

স্ত্রী বলল, ‘এই তো আমি এখানে।’

কৃপণ লোক বলল, ‘আমার ছেলে কই?’

ছেলে বলল, ‘এই যে আব্বা, আমি এখানে।’

কৃপণ লোক বলল, ‘তাহলে পাশের রুমে ফ্যানটা কেন চলছে?’

মৌলিক অধিকার

শিক্ষক জিজ্ঞেস করলেন, ‘বলো তো, মানুষের মৌলিক অধিকার কী কী।’

এক ছাত্র বলল, ‘স্যার, ইন্টারনেট কানেকশন।’

শিক্ষক বললেন, ‘বইয়ে কি এটা লেখা আছে?’

ছাত্র বলল, ‘না স্যার, বইয়ে আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা।’

শিক্ষক বললেন, ‘তাহলে ইন্টারনেট বললা কেন?’

ছাত্রের জবাব, ‘স্যার, এগুলা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে অর্ডার করলেই তো হয়!’

ফেসবুকে

ভাইভা দিতে গেছে হাবু।

অনেকক্ষণ বসে থাকার পর ডাক এল। ভেতরে গিয়ে বসল হাবু।

বোর্ডের কর্তারা অনেকক্ষণ দেখলেন হাবুকে।

তারপর এক কর্তা জিজ্ঞেস করলেন, ‘আপনি অ্যাড্রেসের জায়গায় ফেসবুক অ্যাকাউন্টের লিংক দিয়েছেন কেন?’

হাবু বলল, ‘স্যার, আমি তো সারা দিন ফেসবুকেই থাকি!’

বড় ভাইয়ের রাগ

বিটলু আর তার বন্ধু হিটলু গেল পাড়ার বড় ভাইয়ের কাছে।

কিছুদিন ধরে পাড়ার বড় ভাই বিটলুর ওপর খুব রেগে ছিলেন।

বড় ভাই ওদেরকে দেখেই খেপে গেলেন, ‘ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?’

বিটলু বলল, ‘ও কিছু করেনি, ভাইয়া। ও আমার সঙ্গে এসেছে।’

বড় ভাই গলা উঁচু করে বললেন, ‘চুপ থাকো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, ওকে জিজ্ঞেস করেছি।’

আরও পড়ুন