জেনে নিন কোন কোন ব্র্যান্ড পোশাকে মূল্যছাড় দিচ্ছে

বিভিন্ন ফ্যাশন হাউসে চলছে ছাড়। কোনো কোনো হাউস একে বলছে ‘বর্ষার ছাড়’, কেউ বলছে ‘গ্রীষ্মের ছাড়’, আবার কেউ এর নাম দিয়েছে ‘স্টক ক্লিয়ারেন্স সেল’। চলুন তাহলে জেনে নিন কোন কোন হাউসে কত শতাংশ ছাড়ে আপনার পছন্দের পোশাকটি কিনতে পারবেন।

লা রিভে স্টক থাকা পর্যন্ত সেল চলবে।
ছবি: লা রিভের সৌজন্যে

লা রিভে চলছে ‘মনসুন সেল’। লা রিভের অনলাইন ও অফলাইন দুটিতেই চলছে ৩০ শতাংশ ছাড়। এ ছাড়া ৫০ শতাংশ ও ৭০ শতাংশ ছাড়ে গত বছরের পোশাক বিক্রি হচ্ছে। ৯ জুলাই শুরু হওয়া এই সেল স্টক থাকা পর্যন্ত চলবে।

আরও পড়ুন
৪০ শতাংশ ছাড় চলছে ‎শিশু পরিবহনে
ছবি: ‎শিশু পরিবহনের সৌজন্যে

‎শিশু পরিবহনে চলছে নির্দিষ্ট পোশাকে ফ্ল্যাট ৪০ শতাংশ ছাড়। যেখানে রয়েছে শূন্য থেকে ৮ বছর বয়সীদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, ফ্রকসহ আরও অনেক কিছু। অনলাইন ও শিশু পরিবহনের আউটলেটে ১০ জুলাই শুরু হওয়া এই ছাড় চলবে ৩১ জুলাই পর্যন্ত।

অ্যাপে কেনাকাটায় ছাড় দিচ্ছে সেইলর
ছবি: ‎সেইলরের সৌজন্যে‎

‎সেইলর তাদের অনলাইনে নির্দিষ্ট পণ্যের ওপর দিচ্ছে ৪০ শতাংশ ছাড়। যেখানে রয়েছে নারী, পুরুষ ও শিশুদের পোশাক। সেইলরের অ্যাপে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়।

আরও পড়ুন
আজই শেষ হবে ভারগোর ছাড়
ছবি: ‎ভারগোর সৌজন্যে‎

ভারগোতে সব পণ্যের ওপর ৫০ শতাংশ ছাড় চলছে। অনলাইন ও স্টোরে আজই এই ছাড়ের মেয়াদ শেষ হবে।

ওয়্যারহাউসের পোশাক
ছবি: ওয়্যারহাউসের সৌজন্যে

ওয়্যারহাউসের ওয়েবসাইট থেকে অর্ডার করলে পাবেন ১০ শতাংশ ছাড়। এ ছাড়া একের অধিকবার ওয়েবসাইট থেকে অর্ডার করলে পাওয়া যাবে ফ্রি হোম ডেলিভারি।

আরও পড়ুন