৪৩ বছর বয়সে মা হতে চলেছেন অ্যান হ্যাথওয়ে, চল্লিশের পর হলিউডের আরও যাঁরা মা হয়েছেন

গত দশকের তুলনায় এই দশকের প্রথম অর্ধেকেই অর্থাৎ প্রথম ৫ বছরেই বয়স চল্লিশের পর সন্তান নেওয়ার প্রবণতা বেড়েছে ২৪ শতাংশ। অন্যদিকে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মধ্যে সন্তান নেওয়ার হারও ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে তুলনামূলক কম। ১৯৯১ সালের সর্বোচ্চ হারের তুলনায় তা ৭৮ শতাংশ কম। তাতে আমাদের খুব একটা সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কেননা, গবেষণাটি পরিচালিত হয়েছে ১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৩ হাজার নারীর তথ্য বিশ্লেষণ করে। গবেষণাটি প্রথম প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের একটি সরকারি জনস্বাস্থ্য সংস্থা ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এ। তারপর বিষয়টি উঠে আসে ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে। চট করে দেখে নেওয়া যাক, ‘চল্লিশে চালশে’ এই ধারণাকে মাড়িয়ে হলিউডের যে তারকারা চল্লিশের পর বরণ করেছেন মাতৃত্ব।

১ / ১০
৪৩ বছর বয়সে তৃতীয়বারের মতো মা হতে চলেছেন অ্যান হ্যাথওয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
ক্যামেরুন ডায়াজ ২০১৯ সালে মেয়ে র‍্যাডিক্সের জন্ম দেন ৪৬ বছর বয়সে। ২০২৪ সালে ৫১ বছর বয়সে ছেলে কার্ডিনালের মা হন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির প্রথম সন্তান নাহলা যখন পৃথিবীতে আসে, তখন তাঁর বয়স ৪১ বছর। দ্বিতীয় সন্তান ম্যাসেওয়ের জন্ম দেন ৪৭ বছর বয়সে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
২০২৩ সালে হিরালি সোয়াঙ্ক যখন যমজ সন্তান আয়া ও ওহমের মা হন, তখন তিনি ৪৮
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
সালমা হায়েক ২০০৭ সালে যখন মেয়ে ভ্যালেন্তিনার জন্ম দেন, যখন তাঁর বয়স ৪১ বছর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
নিকোল কিডম্যান যখন ২০০৮ সালে প্রথম সন্তান সানডে রোজের জন্ম দেন, তখন তাঁর বয়স ৪১ বছর। ২০১০ সালে জন্ম নেয় তাঁর দ্বিতীয় মেয়ে ফেইথ মার্গারেট। ছবিতে ৫৯ বছর বয়সী নিকোল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
জুলিয়ান মুর যখন ২০০২ সালে মেয়ে লিভের জন্ম দেন, তখন তাঁর বয়স ৪১ বছর। ছবিতে ৬৫ বছর বয়সী জুলিয়ান মুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
মেরিল স্ট্রিপ ১৯৯১ সালে যখন চতুর্থ সন্তানের জন্ম দেন, তখন তাঁর বয়স ৪১ বছর। ছবিতে ২১ বার অস্কার মনোনয়ন পাওয়া, ৩টি অস্কারজয়ী ৭৭ বছর বয়সী মেরিল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
সংগীত তারকা সেলিন ডিওন ২০১০ সালে যমজ সন্তান ইডি ও নেলসনের মা হন। তখন তাঁর বয়স ৪২ বছর। এর আগে প্রায় দুই দশকে আইভিএফের পাঁচটি ব্যর্থ প্রচেষ্টা ও একটি গর্ভপাতের কথা জানিয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
নাওমি ক্যাম্পবেল ২০২১ সালে প্রথমবার যখন মা হন, তখন জীবনের হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০২৩ সালে ৫৩ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হন। তবে সন্তানেরা স্বাভাবিক উপায়ে জন্মেছে, নাকি তারা সরোগেট বেবি, তা জানা যায়নি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: পিপল

আরও পড়ুন