মা হতে চলেছেন ভারতের ছোট পর্দার বড় তারকা ৪২ বছর বয়সী কারিশমা তান্না।ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
কারিশমা তান্না ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্যবসায়ী বরুণ বাঙ্গেরাকে বিয়ে করেন। তাঁদের বিয়ে গুজরাটি রীতিতে অনুষ্ঠিত হয়।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
২০২৬ সালের ৬ এপ্রিল ইনস্টাগ্রামে একটি ফটোশুটের মাধ্যমে প্রথম সন্তানের আগমনের ঘোষণা দেন এই জুটি।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
পোস্টে কারিশমা লিখেছিলেন, ‘২০২৬ সালের আগস্টে সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া আমাদের জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে আশ্চর্য, ছোট্ট উপহার আসতে চলেছে।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
২০০১ সালে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান কারিশমা।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
এরপর রিয়েলিটি শো ‘বিগ বস’–এর অষ্টম আসরে অংশ নিয়েও জনপ্রিয়তা কুড়ান।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
টেলিভিশন ড্রামা ‘নাগিন’ তাঁর অভিনয়জীবনের আরেকটি বড় মাইলফলক। ‘গ্র্যান্ড মাস্তি’ ও ‘সাঞ্জু’সহ কয়েকটি বলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
তবে ২০২৩ সালে হানসাল মেহতা পরিচালিত নেটফ্লিক্সের সিরিজ ‘স্কুপ’–এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের বিপুল প্রশংসার সঙ্গে বেশ কিছু পুরস্কারও ঘরে তোলেন। এটি এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সেরা কাজ।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
২০২০ সালের শেষের দিকে এক নিউ ইয়ার পার্টিতে এই দুজনের প্রথম দেখা হয়েছিল।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
পরিচয়ের পর প্রায় দেড় বছর ডেট করেন। সম্পর্কের শুরু থেকেই সম্পর্কটিকে একেবারেই ব্যক্তিগত রেখেছিলেন। কেননা, এর আগে কারিশমা পাবলিকলি হাই–প্রোফাইল প্রেমের সম্পর্কে থেকে যথেষ্ট ভুগেছিলেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
২০২১ সালের নভেম্বরে দুজনের পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে বাগ্দান সম্পন্ন হয়। ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ের পর কারিশমা ও বরুণের বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ায় ও আলোচনার সৃষ্টি করে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
কারিশমা একাধিক সাক্ষাৎকারে বলেছেন, বরুণের শান্ত স্বভাব, পরিণত বোঝাপড়া ও সব সময় পাশে থাকার মানসিকতা তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
কারিশমার জীবনসঙ্গী বরুণ বাঙ্গেরা রিয়েল এস্টেট ব্যবসায়ী। এই দুজন সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত জীবন তুলনামূলকভাবে আড়ালে রেখেছেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
শিগগিরই মা–বাবা হতে চলেছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে যাচ্ছেন শুভেচ্ছায়।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
এখন শুধুই নতুন অতিথির আগমনের অপেক্ষা...ছবি: ইনস্টাগ্রাম থেকে