ফিটনেস, ফ্যাশনে নজর কাড়ছেন শর্বরী, দেখুন তাঁর ১০ ছবি

১ / ১০
একদিকে ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবির ছিমছাম লুক, অন্যদিকে ‘আলফা’-তে পুরাই মারদাঙ্গা! স্বাভাবিকভাবেই বলিউড অভিনেত্রী শর্বরী বাগ এখন ‘টক অব দ্য টাউন’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
লাইফস্টাইল এশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে শর্বরী সোজাসাপটাই বলেছেন, তিনি তাঁর প্রজন্মের সেরা অভিনেত্রী হতে চান। জিমে ঘাম জড়িয়ে ফিট থাকার ব্যাপারে তাই কোনো ছাড় দেন না।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
ফ্যাশনের ক্ষেত্রে শর্বরীর ভরসা তাঁর বোন কস্তুরি, যিনি পেশায় স্থপতি ও একজন ফ্যাশন ব্লগার। সাজগোজ, পোশাক-আশাকের ব্যাপারে এই অভিনেত্রী সব সময় বোনের পরামর্শ নেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এভাবেই হাজির হয়েছিলেন শর্বরী। তাঁর সাদামাটা অথচ জমকালো এই স্যুটের নকশা করেছেন ইতালীয় ডিজাইনার অ্যান্তনিও মারাস।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
ভোজনরসিক শর্বরী বলছেন, খাবারের সঙ্গে তাঁর দুষ্টুমিষ্টি সম্পর্ক। এমনিতে কড়া ডায়েট মেনে চলেন। তবে চিট ডে-তে ম্যাকডোনাল্ডস তাঁর পছন্দ। এ ছাড়া জাপানি খাবার খেতে ভালোবাসেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
ব্রণের সমস্যা এড়াতে ও ত্বক ঠিক রাখতে খাদ্যতালিকা থেকে চিনি ও দুগ্ধজাত খাবার বাদ দিয়েছেন এই অভিনেত্রী।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
কুসুম গরম পানির সঙ্গে মেশানো অ্যাপল সিডার ভিনেগার পান করে দিন শুরু হয় তাঁর। সঙ্গে থাকে এক গ্লাস ‘গ্রিন জুস’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
এমনিতেই ব্যায়ামের ব্যাপারে বেশ সচেতন শর্বরী বাগ। নিয়মিত পিলাটিস, ইয়োগা, বক্সিং করেন। ‘আলফা’ ছবির প্রস্তুতির জন্য তাঁকে আরও কঠোর পরিশ্রম করতে হয়েছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
রংচঙে পোশাকের চেয়ে একরঙা পোশাক পরতে পছন্দ করেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
শর্বরীর কাছে ফ্যাশনের বড় স্টেটমেন্ট হলো জুতসই জুতা। পোশাকের সঙ্গে মানানসই স্নিকার্স বা হিল বেছে নিতে বেশ সময় নেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন