উৎসবের দিনে ‘গ্লোয়িং স্কিন’ পেতে ত্বকের বিশেষ যত্ন

উৎসবের দিনে নিখুঁত লুক পেতে হলে আগেভাগেই নিতে হবে ত্বকের বিশেষ যত্ন
ছবি: ফ্রিপিক

শীতের আগমন যেন ঘটে উৎসবের পরসা সাজিয়েই! কিন্তু সাজগোজ ছাড়া কি উৎসব জমে? তাই যেকোনো উৎসব আয়োজনে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কারও চেষ্টার কোনো ঘাটতি থাকে না।

আর সাজগোজের জন্য টুকটাক মেকআপ করা হয় বটে, কিন্তু শীতে বেশ কিছু কারণে ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক আর নিষ্প্রাণ। এমন ত্বকে মেকআপ করলেও কাঙ্ক্ষিত গ্লো মেলে না বললেই চলে।

অন্যদিকে ত্বক যদি সুস্থ না থাকে, তার ওপর ভারী মেকআপ করলে ত্বকের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা দীর্ঘ মেয়াদে ত্বককে আরও নিস্তেজ করে তোলে।

অথচ মেকআপ তখনই সুন্দরভাবে বসে, যখন ত্বক থাকে সুস্থ, হাইড্রেটেড ও প্রাণবন্ত। তাই উৎসবের দিনে নিখুঁত লুক পেতে হলে আগেভাগেই নিতে হবে ত্বকের বিশেষ যত্ন। জানা যাক, কীভাবে যত্ন নিলে উৎসবের দিনে পাবেন কাঙ্ক্ষিত গ্লোয়িং স্কিন।

১. ক্লিনজিং ও এক্সফোলিয়েশন: ত্বকের যত্নের প্রথম ধাপ

উৎসবের প্রস্তুতির শুরুটা হোক ত্বক ভালোভাবে পরিষ্কার করার মাধ্যমে। সারা দিনের ধুলাবালু, ময়লা ও অতিরিক্ত তেল জমে ত্বকের রোমকূপ বন্ধ করে দেয়, যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমিয়ে দেয়। তাই মাইল্ড ফেসওয়াশ দিয়ে দিনে অন্তত দুবার মুখ পরিষ্কার করুন।

সপ্তাহে এক থেকে দুই দিন হালকা স্ক্রাব বা কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহার করলে মৃত কোষ দূর হয়, ত্বক হয় মসৃণ এবং পরবর্তী স্কিনকেয়ার প্রোডাক্টগুলো ভালোভাবে কাজ করতে পারে।

২. পর্যাপ্ত হাইড্রেশন: শীতে ত্বকের প্রাণ

শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়ে। তাই ত্বককে হাইড্রেটেড রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যা দীর্ঘ সময় ত্বকে আর্দ্রতা ধরে রাখবে।

হালকা টেক্সচারের কিন্তু গভীর হাইড্রেশন দেয়—এমন লোশন বা ক্রিম বেছে নিলে ত্বক থাকবে নরম ও কোমল। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা ভুলবেন না; কারণ, ভেতর থেকে হাইড্রেশন নিশ্চিত না হলে বাহ্যিক যত্নও পুরোপুরি কাজ করে না।

আরও পড়ুন

৩. গ্লো ও ইভেন টোনের জন্য সঠিক স্কিন কেয়ার

উৎসবের আগে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এমন স্কিন কেয়ার রুটিন প্রয়োজন, যা ত্বককে শুধু হাইড্রেটেডই রাখবে না; বরং নিস্তেজ ভাব দূর করে এনে দেবে ন্যাচারাল গ্লো।

এ ক্ষেত্রে গ্লুটা হায়া ডিউয়ি রেডিয়েন্স এবং ফ্ললেস গ্লো হতে পারে কার্যকর সমাধান। গ্লুটা গ্লো টেকনোলজি ভিটামিন সির চেয়েও ১০ গুণ বেশি শক্তিশালী হওয়ায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।

হায়ালুরন ত্বককে গভীরভাবে হাইড্রেট করে এবং ১০ গুণ অ্যাকটিভ নিয়াসিনামাইড ত্বকের স্বাভাবিক দীপ্তি বাড়ায়। অন্যদিকে ফ্ললেস গ্লোর প্রো-রেটিনল ডেড স্কিন তুলে ফেলে ত্বকের টেক্সচার মসৃণ করে এবং স্কিন টোন ইভেন করতে সাহায্য করে। ফলে নিয়মিত ব্যবহারে ত্বক হয় আরও প্রাণবন্ত, উজ্জ্বল ও সমান টোনের।

৪. সান প্রটেকশন: শীতেও অপরিহার্য

অনেকে মনে করেন, শীতকালে সানস্ক্রিনের প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (ইউভি) রশ্মি সারা বছরই ত্বকের ক্ষতি করে। তাই বাইরে বের হওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন। এটি ত্বকের পিগমেন্টেশন, ট্যান ও প্রিম্যাচিউর এজিং রোধে সহায়তা করে।

আরও পড়ুন

৫. নাইট কেয়ার: ত্বকের রিকভারি টাইম

দিনভর ধকলের পর রাতে ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করার সুযোগ পায়। তাই ঘুমানোর আগে অবশ্যই মুখ পরিষ্কার করে নাইট কেয়ার রুটিন অনুসরণ করুন। হাইড্রেটিং সিরাম ও লোশন ব্যবহার করলে রাতভর ত্বক পুষ্টি পায়, সকালে উঠে ত্বক দেখায় আরও সতেজ ও উজ্জ্বল।

আগেভাগেই যদি এই যত্ন শুরু করা যায়, তাহলে যেকোনো উৎসব বা অনুষ্ঠানের দিন ভারী মেকআপ ছাড়াই ত্বকের স্বাভাবিক দীপ্তি আপনাকে করে তুলবে অনন্য
ছবি: ফ্রিপিক

৬. স্বাস্থ্যকর জীবনযাপন

শুধু বাহ্যিক যত্ন নয়, সুন্দর ত্বকের জন্য ভেতর থেকেও যত্ন নেওয়া জরুরি। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, মৌসুমি ফল ও সবজি এবং নিয়মিত পানি পান ত্বকের স্বাভাবিক গ্লো ধরে রাখতে সাহায্য করে। অতিরিক্ত ক্যাফেইন, ফাস্ট ফুড ও মিষ্টি কমিয়ে দিলে ত্বকের স্বাস্থ্য আরও ভালো থাকে।

সব মিলিয়ে উৎসবের দিনে গ্লোয়িং স্কিন পেতে চাই নিয়মিত ও সঠিক ত্বক পরিচর্যা। আগেভাগেই যদি এই যত্ন শুরু করা যায়, তাহলে যেকোনো উৎসব বা অনুষ্ঠানের দিন ভারী মেকআপ ছাড়াই ত্বকের স্বাভাবিক দীপ্তি আপনাকে করে তুলবে অনন্য।

আরও পড়ুন