ঈদে এবার মেয়েদের চুলে যে কাট চলবে, দেখুন ছবিতে

এ বছর চলতি ধারায় কিছুটা খাটো চুলই দেখা যাবে। চুলের কাটে প্রাধান্য পাবে সহজাত ধাঁচ। গুরুত্ব পাবে ঝামেলাহীন, প্রাকৃতিক সৌন্দর্য আর আত্মবিশ্বাসী চুলের কাট।

এ বছর চুলের কাটে তৈরি হবে নিজস্ব স্টাইল স্টেটমেন্টমডেল: আনসা ও আফসানা। পোশাক: লা’রিভ, সাজ: পারসোনা। ছবি: সুমন ইউসুফ

গত বছর নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এর সিজন ৫ বের হওয়ার পরপরই বোঝা গেল এ বছরের চুলের কাট কেমন হবে। এমিলির চরিত্রে অভিনীত লিলি কলিন্সের ফ্রেঞ্চ বব কাট জনপ্রিয়তা পেয়ে গেছে এরই মধ্যে। সিরিজটি বের হওয়ার পরই বোঝা গিয়েছিল বব কাট বেশ জোরালোভাবে ফিরছে ২০২৬ সালে।

গত কয়েক বছর লম্বা ও ঢেউ খেলানো চুল জনপ্রিয় ছিল। এখন আবার চিবুক পর্যন্ত ব্লান্ট বব চাইছেন অনেকেই। এটি সহজেই স্টেটমেন্ট লুক এনে দেয়। এ বছর চুলের ফ্যাশনে মূল ধারণা হবে সহজ ও স্বাভাবিক সৌন্দর্য। গত বছর যেমন লম্বা ও চকচকে চুল ট্রেন্ডে ছিল। এ বছর কিছুটা খাটো চুলই দেখা যাবে।

তবে যাঁরা চুল বড় রাখতে চান, তাঁদের জন্যও আছে নানা স্টাইল। চুলের স্বাভাবিক টেক্সচার ও উজ্জ্বলতা গুরুত্ব পাবে। সহজ কথায়, ২০২৬–এ চুলের ফ্যাশন মানে—ঝামেলাহীন, প্রাকৃতিক সৌন্দর্য আর আত্মবিশ্বাসী চুলের কাট।

ঈদের আগে যাঁরা চুল কাটতে চান, এটাই আদর্শ সময়। চুল চেহারার সঙ্গে মানানসই হওয়ার জন্যও সময় লাগে কিছুটা। যাঁরা একদম ছোট করে চুল কাটতে চান, কাঁচি ছোঁয়ানোর আগে বিশেষজ্ঞের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন অবশ্যই। এবারের ঈদের জন্য যে ধারাগুলো দেখা যাবে, সেটারই একঝলক থাকল নকশায়।

আরও পড়ুন

সফট বাটারফ্লাই কাট

সফট বাটারফ্লাই কাট
মডেল: রাশিকা। ছবি: প্রথম আলো

‎ডিম্বাকৃতির মুখের সঙ্গে মানিয়ে গেছে সফট বাটারফ্লাই কাট। লেয়ারের জন্য ভলিউম এসেছে সোজা চুলে। ঈদে এমন লুক পেতে চাইলে ব্লো ড্রাই করে রাখতে হবে ঈদের আগের রাতে। ঈদের সকালে চুলের নিচের অংশ হেয়ার ড্রায়ার ও রাউন্ড ব্রাশ দিয়ে কার্ল করে নিন।

বব কাট

বব কাট
মডেল: প্রিয়তা। ছবি: প্রথম আলো

এ বছর সবচেয়ে জনপ্রিয় চুলের কাট হলো বব কাট। মাঝারি লম্বা আকারের চুলে দেওয়া হয়েছে বব কাট। ঈদের দিন এভাবে চুল সেট করতে চাইলে ঈদের আগের দিন পারলার থেকে ব্লো ড্রাই করিয়ে আসতে পারেন অথবা ঈদের দিন নিজেই চুল সোজা করে নিতে পারেন স্ট্রেইটনার দিয়ে। ‎

আরও পড়ুন

লং লেয়ার কাট

লং লেয়ার কাট
‎মডেল: আলিশা। ছবি: প্রথম আলো

‎কিছুটা ছোট করে কাটা হয়েছে মুখের সামনের অংশের চুল। পেছনের চুল লম্বা রেখে লং লেয়ার কাট দেওয়া হয়েছে। এতে চুলের দৈর্ঘ্যও কমেনি।

ওয়েভ কাট

ওয়েভ কাট
মডেল: সুরাইয়া। ছবি: প্রথম আলো

ঢেউ খেলানো চুলে (ওয়েভি) কোরিয়ান ওয়েভ কাট দেওয়া হয়েছে। গোলাকার মুখে ভারসাম্য আনতে ‎সামনের অংশের চুল কয়েকটি লেয়ারে কাটা হয়েছে। চুলের পেছনের অংশ সোজাই রাখা হয়েছে।

আরও পড়ুন

ফ্রেঞ্চ কাট দুই ভাবে

ফ্রেঞ্চ কাট দুই ভাবে
‎মডেল: আনশা ও আফসানা। ছবি: প্রথম আলো

‎সামনের চুলে ফ্রেঞ্চ কাট দেওয়া হয়েছে। বাকি অংশে দেওয়া হয়েছে লেয়ার কাট।

‎ইউ ব্লান্ট করা চুলের সামনে ফ্রেঞ্চ কাট দেওয়া হয়েছে।

কোঁকড়া স্টাইল

কোঁকড়া স্টাইল
মডেল: লিন্ডা। ছবি: প্রথম আলো

লেয়ার কাট দেওয়া চুলে ছোট ছোট করে কোঁকড়া করা হয়েছে। ঈদের এই লুক পেতে চাইলে ঈদের সকালে চুল কোঁকড়া করে নিতে হবে। ‎

শ্যাগি কাট‎

শ্যাগি কাট‎
মডেল: আরুসা। ছবি: প্রথম আলো

‎ডিম্বাকৃতির মুখমণ্ডলের সঙ্গে মানানসই শ্যাগি কাট দেওয়া হয়েছে চুলে। ‎

আরও পড়ুন