টয়ার মতো স্টাইলিশ হতে চান? শাড়ির সঙ্গে বেছে নিন এমন ব্লাউজ

ছুটির দিন মানেই এখন দাওয়াত আর ঘুরে বেড়ানোর দিন। কোথাও বেড়াতে গেলে, শাড়ি পরতে চাইলে তার সঙ্গে কেমন ব্লাউজ পরবেন, তা নিয়ে অনেকই দোটানায় থাকেন। শাড়ির সঙ্গে স্টাইলিশ ব্লাউজ পরে নকশার ফটোশুট করেছিলেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। কোন শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ বেছে নেবেন, তা দেখে নিন ছবিতে।

১ / ৫
টাঙ্গাইলের তাঁতের শাড়ির সঙ্গে স্বাচ্ছন্দ্য দেবে এমন টপ কাটের ব্লাউজ।
ছবি: কবির হোসেন
আরও পড়ুন
২ / ৫
‎‎গাঢ় নীল রঙের শাড়িটি মসলিনের। পরা হয়েছে একই রঙের ব্লাউজ। ব্লাউজজুড়ে লেসের ব্যবহার সাজে যোগ করেছে আভিজাত্য।
ছবি: কবির হোসেন
৩ / ৫
সিল্ক শাড়ির পাড়ের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন ব্লাউজ।
ছবি: কবির হোসেন
আরও পড়ুন
৪ / ৫
এই গরমে সুতি শাড়ি সারা দিন ঘুরে বেড়ানোর জন্য দেবে আরাম। শাড়ির সঙ্গে পরতে বাটারফ্লাই হাতার এমন ব্লাউজ বেছে নিতে পারেন।
ছবি: কবির হোসেন
৫ / ৫
আকাশি রঙের মসলিন শাড়ির সঙ্গে মানিয়ে গেছে হাতাকাটা ব্লাউজটি। ব্লাউজটিতে দেখা যাচ্ছে পলকা ডটের কাজ। এ গরমে আরাম দেবে এমন ব্লাউজ।
ছবি: কবির হোসেন
আরও পড়ুন