কোন প্রশ্নের উত্তর দিয়ে বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা

ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন। গত বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা থাইল্যান্ডের ওপাল সুচাতা তাঁকে মুকুট পরিয়ে দেন। কোন প্রশ্নের উত্তর দিয়ে ফাইনালে ছয়জনের মধ্য থেকে মুকুট জিতলেন জোহেইরি মোলা?

ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেনছবি: ইনস্টাগ্রাম থেকে

চূড়ান্ত পর্বে জোহেইরি মোলাকে প্রশ্ন করা হয়, ‘আপনি আপনার দেশে কোন “বিউটি উইথ আ পারপাস” উদ্যোগটি নিয়েছেন? মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলে কীভাবে সেটি আরও ভালোভাবে করবেন?’

জবাবে দোমিঙ্গেস সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাঁর ইংরেজি শেখার কর্মসূচি ‘ভয়েস অব টুমোরো’ উদ্যোগটি সম্পর্কে বলেন।

৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬ জোহেইরি মোলা দোমিঙ্গেস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মোলা বলেন, ‘সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের ইংরেজি শেখানোই আমার বিউটি উইথ আ পারপাস উদ্যোগ। আমি বিশ্বাস করি, ইংরেজি ভাষা জানলে তাদের জন্য বড় বড় সুযোগের দরজা খুলে যেতে পারে। আমি নারীদের সঙ্গে (মিস ওয়ার্ল্ডের অন্য প্রতিযোগী) সঙ্গে আলোচনা করে বলছিলাম যে এই দক্ষতার (ইংরেজি জানা) কারণেই আমরা আজ এখানে আসতে পেরেছি।

এটি সহজে আমাদের অনুভূতি প্রকাশ করতে এবং আমাদের উদ্দেশ্যের কথা অন্যদের জানাতে সক্ষম। আমার কাছে এই কর্মসূচি এমন একটি বিষয়, যা আমি সব সময় হৃদয়ে ধারণ করব। আর মনে করব, আমি এই শিশুদের গুরুত্বপূর্ণ কিছু একটা দিতে পারছি। এটি (ইংরেজি ভাষা শেখা) এমন একটি দক্ষতা, যা তাদের সারা জীবন থাকবে এবং ভবিষ্যতে উপকারে আসবে।’

৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬ এর সেরা তিন প্রতিযোগী
ছবি: ইনস্টাগ্রাম থেকে

জোহেইরি মোলা দোমিঙ্গেস বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তিনি ইংরেজিতে সাহিত্য ও সামাজিক বিজ্ঞান পড়ান। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি ও সামগ্রিক বিকাশে উৎসাহিত করেন। পাশাপাশি ‘ইউনিভিশন নিউইয়র্ক’ পত্রিকার সংবাদদাতা হিসেবে ডমিনিকান সংস্কৃতি, সামাজিক সমস্যা ও বিভিন্ন কমিউনিটির গল্প তুলে ধরেন।

সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন