অষ্টমীতে পূজা চেরীর স্নিগ্ধ সাজ, দেখুন ১২টি ছবি

১ / ১২
আজ ১৯ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীতে বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী পূজা চেরী
ছবি: ফেসবুক থেকে
২ / ১২
ছবির সঙ্গে লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ১২
লাল ও অফ-হোয়াইট রঙের শাড়িতে ঐতিহ্যবাহী বাঙালি সাজে পূজা চেরী। শাড়ি, সোনালি অলংকার, পরিপাটি চুলের সাজ ও মৃদু মেকআপ—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও স্নিগ্ধতা
ছবি: ফেসবুক থেকে
৪ / ১২
পরনের শাড়িটিতে উজ্জ্বল লাল ও লালচে গোলাপি রঙের নকশা করা পাড়। লাল ব্লাউজের সঙ্গে শাড়ির রঙের বৈপরীত্য সাজটিকে আরও আকর্ষণীয় করেছে
ছবি: ফেসবুক থেকে
৫ / ১২
শাড়ির পাড়জুড়ে লাল জমিনের ওপর সোনালি ও হালকা রঙের জ্যামিতিক নকশা, ফুল-লতাপাতার মোটিফ এবং সূক্ষ্ম কারুকাজ। আঁচল ও শাড়ির চারপাশেও চওড়া নকশা করা বর্ডার
ছবি: ফেসবুক থেকে
৬ / ১২
অফ-হোয়াইট অংশে ছোট ছোট লালচে ও সোনালি ফুলের মতো নকশা ছড়িয়ে আছে। কাপড়ের ওপর হালকা সোনালি আভাও চোখে পড়ে
ছবি: ফেসবুক থেকে
৭ / ১২
শাড়িটি প্রচলিত বাঙালি কায়দায় পরা। আঁচলটি কাঁধের ওপর দিয়ে সামনের দিকে নামানো, ফলে লাল পাড়ের কারুকাজ স্পষ্টভাবে ফুটে উঠেছে
ছবি: ফেসবুক থেকে
৮ / ১২
ব্লাউজের লাল রং শাড়ির পাড়ের সঙ্গে মিলে পুরো সাজে একটি সুস্পষ্ট রঙের সামঞ্জস্য তৈরি করেছে
ছবি: ফেসবুক থেকে
৯ / ১২
পূজার বেস মেকআপের ফিনিশ স্বাভাবিক, চোখে কালো আইলাইনার, কাজল ও মাসকারাও পরেছেন
ছবি: ফেসবুক থেকে
১০ / ১২
চুল মাঝখান দিয়ে সিঁথি করে পেছনে শক্ত করে আঁচড়ে নেওয়া। পেছনে নিচু করে খোঁপা বাঁধা, যা সামনে থেকে চুলকে পরিপাটি রেখেছে। খোঁপায় সাদা ফুলের সাজও দারুণ মানিয়েছে
ছবি: ফেসবুক থেকে
১১ / ১২
গলায় সোনালি রঙের সূক্ষ্ম চেইন ও ফুলের নকশা করা গোলাকার পেনড্যান্টযুক্ত হার
ছবি: ফেসবুক থেকে
১২ / ১২
সব মিলিয়ে পূজা চেরীর সাজটি হয়েছে ঐতিহ্যবাহী বাঙালি উৎসবের সাজ
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন