মেট গালার এবারের আসরে তারকাদের চোখধাঁধানো সব লুক দেখুন

এ বছর ৭৮তম মেট গালার থিম ছিল ‘ফ্যাশন ইজ আর্ট’। আমন্ত্রিত অতিথিরা যে তাঁদের ‘অ্যাসাইনমেন্ট’ ভালোভাবে বুঝেছেন, তা নজরকাড়া উপস্থিতিই বলে দিল। শিল্পের সঙ্গে জড়িয়ে আছে কবিতা, ভাস্কর্য, চিত্রশিল্প, সৃষ্টি, জন্ম এবং আরও নানা কিছু। সেসবই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উঠে এসেছে এ বছরের বিশ্ব ফ্যাশনের সবচেয়ে কাঙ্ক্ষিত ‘সবুজ-সাদা’ কার্পেটে।

১ / ১৮
মেট গালায় আমন্ত্রিত রোমানিয়ার চিত্রশিল্পী মারিয়া জারদোয়া। সঙ্গে যে পুতুলটি দেখছেন, সেটি আদতে পোশাকেরই অংশ। পুতুলটির মাধ্যমে মারিয়া ছেলেবেলার নস্টালজিয়ার অনুভূতি তুলে ধরতে চেয়েছেন। ব্লাশ পিংকরঙা রোমান্টিক একটি থিয়েট্রিক্যাল গাউনের সঙ্গে কিঞ্চিৎ গথিক মেকআপে দেখা দিয়েছেন ৪৫ বছর বয়সী এই চিত্রশিল্পী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৮
মার্কিন গায়িকা দোজা ক্যাটের সিলিকন ড্রেপড গাউনটি গ্রিক ভাস্কর্য থেকে অনুপ্রাণিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৮
মার্কিন সুপারমডেল, উদ্যোক্তা ও ফিলানথ্রপিস্ট কার্লি ক্লাসের পোশাকটিকে কেউ ডাকছেন বিছানার চাদর আবার কেউবা রসুন! তবে এটিকে অনেকে খালি ক্যানভাসের সঙ্গে তুলনা করছেন, যেখানে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৮
স্কুইড গেম’ সিরিজে দেখা দেওয়া দক্ষিণ কোরিয়ান মডেল হুইউন জাং দেখা দিয়েছেন লুই ভুতোঁর কালো রঙের একটি লেদার ড্রেসে। ফ্যাশনেবল, ড্রামাটিক, স্টাইলিশ এই আউটফিটের জন্য ফ্যাশনবোদ্ধাদের প্রশংসাও কুড়াচ্ছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ১৮
বরাবরের মতো এবারও মার্কিন গায়িকা, অভিনেত্রী, ড্যান্সার ও ফ্যাশন আইকন টিয়ানা টেইলর ভক্তদের নিরাশ করেননি। মেট গালার এবারের আসরের সবচেয়ে নজকাড়া পোশাকগুলোর একটিতে হাজির হয়েছেন তিনি। টম ফোর্ডের কাস্টম মেড ফ্লোটিং মেটালিক ট্যাসেল গাউনটির হেডপিসটি গাউনটিকে দিয়েছে ভিন্নমাত্রা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৮
দক্ষিণ আফ্রিকান পপস্টার টাইলা যেন এবারও মেট গালার শো স্টপার। ভ্যালেন্তিনোর ন্যাকেড থিমের এই পোশাকজুড়ে হীরা আর চেইনের খেলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৮
মার্কিন অভিনেত্রী চেজ ইনফিনিটি এবারই প্রথম অংশ নিলেন মেট গালায়। ১৫ লাখ চুমকি দিয়ে তৈরি বডি হাগিং গাউনটি যেন একটি পরিধানযোগ্য চিত্রশিল্প
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৮
অ্যান হ্যাথাওয়ের বলগাউনটি যেন মুভিং আর্টওয়ার্ক। মাইকেল কর্সের নকশা করা এই শিল্পকর্মে তিনি ছড়িয়েছেন শান্তির বাণী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৯ / ১৮
ব্লেক লাইভলি দেখা দেন ভারসাচের স্প্রিং সংগ্রহের হল্টার নেকের একটি প্যাস্টেল গাউনে। গাউনটির ট্রেন প্রায় ১৩ ফুট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৮
রিয়ানা দেখা দিয়েছেন জীবনসঙ্গী এএসএপি রকির সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৮
লিকুইড, মেটালিক, ফিউচারিস্টিক, ড্রামাটিক, স্ট্রাকচার্ড গাউনে রিয়ানাকে মনে হয়েছে একটি চলন্ত, জীবন্ত শিল্পকর্ম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৮
বিশ্বের অন্যতম টপ মডেলদের একজন আদুন আকেচ। দক্ষিণ সুদানে জন্ম ও বড় হওয়া, অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়া এই সুপারমডেল যে কালো রঙের টিউল ড্রেসটি পরেছেন, সেখানে আছে হাতে বানানো ১ হাজার লিলি ফুল। পেটের কাছে এই ফুলগুলো গর্ভাবস্থা ও নবজন্মের প্রতিনিধিত্ব করে। এভাবেই তিনি শিল্পের মধ্য দিয়ে নারীর শক্তিকে উদ্‌যাপন করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১৩ / ১৮
সাদা–কালো এই পোশাকে আছে শান্তির পায়রা, গ্রিক পুরাণের শান্তির দেবী ইরিন। পোশাকটি জন কিটসের ‘অড অন আ গ্রিসিয়ান উর্ন’ কবিতা থেকে অনুপ্রাণিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৮
২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি স্কাল্পেড করসেট, ক্ল্যাসিক রয়্যাল ব্লু স্কার্ট আর ওড়নায় হাজির হয়েছেন হেইলি ব্যাল্ডউইন। তাঁর পোশাকটি এককথায় ‘চোখের আরাম’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৮
এক ফ্রেমে নিকোল কিডম্যান, লরেন সানচেজ ও অ্যানা উইনটোর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১৬ / ১৮
মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব লা লা অ্যান্টনির পোশাকটি হাজারো ক্রিস্টালে তৈরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৮
মার্কিন ইন্টারনেট ব্যক্তিত্ব এমা শ্যাম্বারলেইনের পোশাকটি যেন ‘লিভিং ক্যানভাস’। ফ্যাশন বিশ্লেষকেরা এককথায় বলছেন, ‘ওয়াও’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ১৮
বিশ্বের সেরা ফ্যাশন আলোকচিত্রীরা বছরের সেরা ফ্যাশন মুহূর্তগুলোকে স্থিরচিত্র বানাতে তৈরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন