কানের লালগালিচায় পাকিস্তানি তারকা সানাম সাঈদ, লোকে কী বলছে?

১ / ১০
এ বছর প্রথমবারের মতো কানের লালগালিচায় হাঁটলেন ৪১ বছর বয়সী পাকিস্তানি-ব্রিটিশ অভিনেত্রী সানাম সাঈদ মীর্জা। টিভি নাটক, বড় পর্দা ও থিয়েটারশিল্পী হিসেবে নামডাক আছে তাঁর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
সানামের জন্ম যুক্তরাজ্যে হলেও জন্মের কিছুদিন পর চাকরির বাজার ও অর্থনৈতিক মন্দার কারণে তাঁর পরিবার ফিরে আসেন পাকিস্তানের করাচিতে। কানে পৌঁছানোর পর ভূমধ্যসাগরপাড়ে তোলা ছবিতে সানাম।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
করাচি গ্রামার স্কুল ও বেভিউ হাইস্কুলের পর সানাম ফিল্ম, মিডিয়া ও পারফর্মিং আর্টসের দিকে ঝোঁকেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
পাকিস্তানি টিভি ড্রামার ‘জিন্দেগি গুলজার হ্যায়’–এর ‘কাশাফ’ চরিত্রটি সানাম সাঈদকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। মূলত এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
২০১৮ সালে নিজের অভিনীত পাকিস্তানি সিনেমা ‘কেক’ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে দেখা দেন সানাম।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার সানা আনভিরের নকশা করা একটি হল্টার নেকের অফ শোল্ডার লেয়ারড কামিজ আর ছড়ানো জমকাল লেহেঙ্গা পরেন। সঙ্গে ওড়না। পোশাকটি ময়ূরের নকশা থেকে অনুপ্রাণিত। সাজ–পোশাকে পাকিস্তানি ঐতিহ্য আর সংস্কৃতিকেই তুলে ধরেন সানাম।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
সানামের লুকে আলাদা করে নজর কাড়ে মাথার বেণিতে প্যাঁচানো ফুলের গাঁজরা আর সিঁথির মাঝখানের টিকলি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
সানাম সাঈদ মীর্জাকে এ বছর ‘সাউথ এশিয়ান উইমেন এক্সিলেন্স ইন সিনেমা অ্যান্ড আর্ট’ বিভাগে সম্মাননা জানানো হবে। সেই আয়োজনে আন্তর্জাতিক সিনেমায় দক্ষিণ এশীয় নারীদের অবদান তুলে ধরবেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
সানামের এই স্বীকৃতিকে পাকিস্তানি সিনেমায় আন্তর্জাতিক প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
পাকিস্তানি ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপন করছেন সানামের এই বিশেষ মুহূর্তকে। তাঁর কান লুক নিয়ে লেখা হচ্ছে, ‘ইফ পিওর গ্রেস হ্যাড আ ফেস।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ব্রাট

আরও পড়ুন