মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন

১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয়পর্বের মাধ্যমে সূচনা হলো মিস ইউনিভার্স ২০২৬–এর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
মডেলিং ও অভিনয় দিয়ে দেশের মানুষের কাছে পরিচিতি পাওয়া সামিরা খান মাহি এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গেছেন মিস ইউনিভার্সের বৈশ্বিক আসরে। সেখানে এবার ১০০টির বেশি দেশের প্রতিযোগী আছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
দুই দিন আগেই পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি। এরই মধ্যে তিনি নিবন্ধন শেষ করে রুমও পেয়ে গেছেন। আর মজার বিষয় হচ্ছে, মাহি রুমমেট হিসেবে পেয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী ডায়ানা পেরেইরাকে (বাঁয়ে)
৩ / ১১
সুন্দরী প্রতিযোগিতায় সাধারণত একই ধরনের ভাষা বা একই অঞ্চলের প্রতিযোগীদের একই রুম বরাদ্দ দিতে দেখা যায়। কোনো কোনো আয়োজক দেশ আবার প্রতিযোগীদের পছন্দ বা সাংস্কৃতিক মিল দেখেও রুম বরাদ্দ দেয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
তবে এবার বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনাকে মেলানোর কারণটি ঠিক কী, সেটি এখনো জানা যায়নি। তবে কারণ যা–ই হোক, আর্জেন্টিনার প্রতিযোগীকে রুমমেট হিসেবে পেয়ে মাহি খুশি
ছবি: ভিডিও থেকে
৫ / ১১
মিস ইউনিভার্স আর্জেন্টিনা আবার মাহিকে এক ব্যাগ উপহারও দিয়েছেন, যার মধ্যে আছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় মাতে পানপাত্রের আদলে তৈরি সফট টয়সহ নানা রকম রূপচর্চার পণ্য
ছবি: ভিডিও থেকে
৬ / ১১
পুয়ের্তো রিকোয় পৌঁছে মাহি যে ছবি দিয়েছেন, সেটি তাঁর অ্যারাইভাল লুক। ফুশিয়া পিংক রঙের স্লিট গাউনে গাড়ির সিটে বসে পোজ দিয়েছেন মাহি। তাঁর মাথায় ছিল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
অ্যারাইভাল লুকে মাহির কাঁধ খোলা গাউনটি নজরকাড়া। বুকের ওপর ড্রেপড নকশা, উঁচু স্লিট ও মেঝে ছোঁয়া ফ্লোয়িং স্কার্টে গ্ল্যামারাস লুক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
৮ নভেম্বর রাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে মাহি যখন দেশ ছাড়েন, তখন তাঁকে দেখা যায় প্যাস্টেল পিংক শাড়িতে। দেশের পতাকা হাতে নিয়ে এয়ারপোর্ট লুকে প্রিয়জনদের বিদায় জানিয়ে প্লেনে ওঠেন মাহি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১
পুরো শাড়িতে সাদা সুতার সূক্ষ্ম এমব্রয়ডারি। ফুল ও লতাপাতার মোটিফ। শাড়িটির নকশায় ছিল পুঁতি, সিকুইন ও পাইপিংয়ের কাজ, তাতে ঝলমলে লাগছিল শাড়িটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১
এরই মধ্যে মিস ইউনিভার্সের অফিশিয়াল অ্যাপের জন্য ফটোশুট করেছেন মাহি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১১
অ্যাপে ভোটিং অপশনও চালু হয়ে গেছে। ভোট চালু হওয়ার পর ১০ নভেম্বর সামিরা খান মাহিকে দেখা গেছে ১ নম্বর অবস্থানে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন