নকশিকাঁথার শাড়িতে বাঁধন, দেখুন ছবিতে

রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’ এখন লড়ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে। ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিনি। অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশীয় পোশাকে প্রায় প্রতিদিনই হাজির হচ্ছেন ক্যামেরার সামনে। কাল পরেছিলেন শাড়ি। সেটারই একঝলক দেখে নেওয়া যাক।

১ / ৪
পেঁয়াজরঙা শাড়ির ওপরে নকশিকাঁথার কাজ নজর কাড়ে। শাড়িটি ফ্যাশন ডিজাইনার মাহিন খানের করা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৪
কনভার্টেবল স্টাইলের কলারের খাটো জ্যাকেট পরেছিলেন। হাতে ছিল বটুয়া ব্যাগ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৪
শাড়িটি সম্পর্কে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মাহিন খান আপু এই সুন্দর নকশিকাঁথার শাড়িটির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাকে বিশ্বাস করে নকশিকাঁথাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এত সুন্দর ও অর্থবহভাবে আমাদের সংস্কৃতির একটি অংশকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই আমার জন্য বিশেষ সম্মানের।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৪
শাড়ির সঙ্গে ছিমছাম খোঁপা বেঁধেছিলেন বাঁধন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন