মেট গালায় ইতিহাস গড়লেন তাঁরা

১ / ৮
২৫ বছর বয়সী আরিয়ানা রোজ ফিলিপ হুইলচেয়ারে বসে ৭৮তম মেট গালায় অংশ নিয়ে ইতিহাস গড়েছেন। এই অ্যান্টিগুয়ান-মার্কিন মডেল কোয়াড্রিপ্লেজিক সেরেব্রাল পালসিতে আক্রান্ত, সংগীতশিল্পী ও বিশেষ চাহিদাসম্পন্ন অধিকারকর্মীও বটে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
মেট গালায় সাধারণত বড় ফ্যাশন হাউস, ডিজাইনার বা ‘ভোগ’ ম্যাগাজিনের পক্ষ থেকে বিশ্বের খ্যাতনামা ফ্যাশনিস্তা অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। আরিয়ানা রোজ ফিলিপ আগে থেকেই ফ্যাশন-জগতে পরিচিত মুখ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৮
এ ছাড়া তিনি মেট গালায় অংশ নেওয়ার পর ‘ভোগ’ ফিলিপাইনের মে সংখ্যায়ও উঠে এসেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
আরিয়ানা রোজ ফিলিপের মেট গালায় অংশ নেওয়া শুধু ফ্যাশনের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং মডেলিং ইন্ডাস্ট্রিতে প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তির একটি ঐতিহাসিক মুহূর্ত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ৮
২০২৬ সালের মেট গালার কস্টিউম আর্ট প্রদর্শনীতেও তাঁকে ম্যানিকুইন মডেল হিসেবে রাখা হয়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
৩৫ বছর বয়সী আইরিশ লেখক, শিক্ষাবিদ ও প্রতিবন্ধী অধিকারকর্মী শিনেইড বার্কও এবার মেট গালায় অংশ নিয়ে ইতিহাস গড়েছেন। তিনি সরাসরি ‘ভোগ’–এর সম্পাদক অ্যানা উইনটোরের অতিথি হয়ে অংশ নিয়েছেন এই আয়োজনে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
শিনেইড বার্কও ফ্যাশনের জগৎকে আরও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে কাজ করে চলেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
শিনেইড বার্ক সর্বক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্নদের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলেছেন টেড টকে, ‘ভোগ’ ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। তাঁর প্রতিষ্ঠান ‘টিল্টিং দ্য লেন্স’ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডকে অন্তর্ভুক্তিমূলক নকশা বিষয়ে পরামর্শ দেয়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: ভোগ ফিলিপাইন

আরও পড়ুন