আজ কী রঙের লিপস্টিক পরেছেন

লিপস্টিক শুধু ঠোঁট রাঙানোর প্রসাধনী নয়, এটি যুগে যুগে সৌন্দর্য, ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশের এক শক্তিশালী প্রতীক। ছোট্ট এই রঙিন প্রসাধনীকে ঘিরে তৈরি হয়েছে নানা সংস্কৃতি, বিতর্ক ও ফ্যাশনের ধারা। অনেকের কাছে লিপস্টিক ব্যক্তিত্ব প্রকাশ এবং নিজের ভালো লাগাকে উদ্‌যাপনের একটি সহজ অথচ শক্তিশালী মাধ্যম। প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় ন্যাশনাল লিপস্টিক ডে। ২০১৬ সালে মার্কিন মেকআপ আর্টিস্ট, উদ্যোক্তা হুদা কাত্তান ও ন্যাশনাল ডে ক্যালেন্ডারের উদ্যোগে দিনটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। এরপর থেকে বিশ্বজুড়ে সৌন্দর্যসচেতন মানুষ ও মেকআপপ্রেমীদের কাছে দিনটি লিপস্টিকের প্রতি ভালোবাসা ও আত্মপ্রকাশের একটি বিশেষ উপলক্ষ হিসেবে উদ্‌যাপিত হয়ে আসছে। নকশায় বিভিন্ন সময় তোলা ছবিগুলোতে লিপস্টিকের রং রাঙিয়ে তুলুক আপনার ঠোঁটকেও।

১ / ১৫
বিটেন অ্যান্ড ব্লার্ড লিপ এ বছরের চলতি ধারা
ছবি: নকশা
২ / ১৫
ওমব্রে স্টাইলে লাগানো লিপস্টিকের চল ছিল একসময়
ছবি: নকশা
৩ / ১৫
পিচ রঙের লিপস্টিক
ছবি: নকশা
আরও পড়ুন
আরও পড়ুন
৪ / ১৫
গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে রঙে নিজেকে আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্য লাগে, সেটিই আপনার জন্য সবচেয়ে উপযুক্ত
ছবি: নকশা
৫ / ১৫
ত্বকের রং, মেজাজ ও উপলক্ষ অনুযায়ী নিজের পছন্দের রং বেছে নেওয়ার সুযোগও আগের চেয়ে অনেক বেশি
ছবি: নকশা
৬ / ১৫
লিপস্টিক একজন মানুষের চেহারায় সতেজতা নিয়ে আসতে পারে।
ছবি: নকশা
৭ / ১৫
লিপলাইনার ব্যবহারের চল ফেরত এসেছে আবার
ছবি: নকশা
আরও পড়ুন
৮ / ১৫
ত্বকের আন্ডারটোন, পোশাকের রং এবং ব্যক্তিগত স্টাইলের সঙ্গে মিলিয়ে লিপস্টিক নির্বাচন করলে পুরো সাজে আসে ভারসাম্য
ছবি: নকশা
৯ / ১৫
স্বাভাবিক ‘নো মেকআপ’ লুকের জন্য বেছে নিতে পারেন হালকা গোলাপি, পিচ নুড শেড
ছবি: নকশা
আরও পড়ুন
১০ / ১৫
নুড লিপস্টিক ব্যবহার করতে হবে ত্বকের রঙের টোন থেকে এক ধাপ গাঢ় করে
ছবি: নকশা
১১ / ১৫
এখনকার অনেক লিপস্টিকে শুধু রং নয়, ঠোঁটের যত্নের উপাদানও যোগ করা হচ্ছে
ছবি: নকশা
১২ / ১৫
সাধারণভাবে লাল লিপস্টিককে আত্মবিশ্বাস, শক্তি ও আবেগের প্রতীক হিসেবে দেখা হয়।
ছবি: নকশা
আরও পড়ুন
১৩ / ১৫
অনেকের কাছে লিপস্টিক ব্যক্তিত্ব প্রকাশ এবং নিজের ভালো লাগাকে উদ্‌যাপনের একটি সহজ অথচ শক্তিশালী মাধ্যম
ছবি: নকশা
১৪ / ১৫
লিপস্টিকের গুরুত্ব শুধু সৌন্দর্যচর্চায় সীমাবদ্ধ নয়; বিভিন্ন সংস্কৃতিতে এর রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। কোথাও এটি নারীত্বের প্রতীক, কোথাও সামাজিক মর্যাদা বা আভিজাত্যের প্রকাশ। আবার অনেকের কাছে লিপস্টিক নিজের ব্যক্তিত্ব, রুচি ও স্টাইল তুলে ধরার একটি সহজ মাধ্যম
ছবি: নকশা
১৫ / ১৫
গাঢ় ম্যাট রঙে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে
ছবি: নকশা
আরও পড়ুন