টাকার অভাবে মাকে সঙ্গে আনতে পারেননি কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া, গোল ঠেকিয়ে রাতারাতি ভাইরাল

আফ্রিকান ছোট্ট দেশ কেপ ভার্দে। প্রথমবার ফুটবল বিশ্বকাপ খেলতে এসে এমনিতেই আলোচনায় ছিল। গতকাল ১৫ জুন সেই দেশ স্পেনের মতো শক্তিশালী দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আর এতে বড় ভূমিকা রেখেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ম্যাচে স্পেন মোট ২৭টি শট নিয়েছে, তবে কোনো গোল করতে পারেনি। তাদের প্রায় সব শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন ভোজিনিয়া। তার পর থেকেই কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে তিনি ভাইরাল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার গত কয়েক ঘণ্টায় ‘ঝাঁকে ঝাঁকে’ বাড়ছে। অথচ তাঁর পারিবারিক জীবন শুনলে অবাক হয়ে যাবেন।

১ / ১০
ভোজিনিয়া নামে পরিচিতি পেলেও তাঁর পুরো নাম জোসিমার ঝোজেহ এভোরা দিয়াশ। বয়স ৪০ বছর। যে বয়সে একজন ফুটবলার অবসরে থাকেন, সেই বয়সে এসে নিজের দক্ষতা বিশ্বের সামনে তুলে ধরলেন এই গোলরক্ষক
ছবি: এএফপি
২ / ১০
ভোজিনিয়ার জন্ম ১৯৮৬ সালের ৩ জুন, ঠিক সে সময় ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল মেক্সিকোয়। আর ভোজিনিয়ার জন্মের আগের দিন আর্জেন্টিনার একটি ম্যাচে কিংবদন্তিতুল্য ফরোয়ার্ড হোর্হে ভালদানো জোড়া গোল করেন। তাই পরদিন ছেলের জন্ম হলে বাবা নাম দেন ভালদানো। কিন্তু দেশটির নাম নিবন্ধনের জটিল নিয়মের কারণেই সেই নাম রাখা সম্ভব হয়নি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
আর্জেন্টাইন ফুটবলারের নামে নাম রাখতে না পেরে ভোজিনিয়ার বাবা দ্বিতীয় পছন্দ হিসেবে বেছে নেন আরেক কিংবদন্তিতুল্য ফুটবলার ব্রাজিলের রাইটব্যাক জোসিমারের নাম। মেক্সিকোর সেই বিশ্বকাপে জোসিমার দারুণ খেলে বিশ্বজুড়ে পরিচিতি পান। তবে কেপ ভার্দের সেই ছোট্ট জোসিমার সময়ের সঙ্গে সঙ্গে পরিচিতি পান ভোজিনিয়া নামে। আর তাঁর এই ভোজিনিয়া নামটি নিয়েও আছে মজার ঘটনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
তাঁর ডাকনামটি এসেছে দাদা-দাদির কাছ থেকে। ভোজিনিয়াকে বড়ও করেছেন তাঁর দাদা-দাদি। বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন আর মা ব্যস্ত ছিলেন সংসারের বাকি দিক সামলাতে। ফলে তাঁকে সামলাতেন দাদা-দাদি। আর পর্তুগিজ ভাষায় ভোজিনিয়া মানে ‘আদরের দাদু বা ছোট্ট দাদু’। ছবিতে বিশ্বকাপে কোয়ালিফাই করার পর বাবার সঙ্গে আবেগঘন ভোজিনিয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
আরেকটি মজার বিষয় হচ্ছে, ভোজিনিয়া জন্মেছিলেন মেক্সিকো বিশ্বকাপের সময়। আর তিনি যখন প্রথম বিশ্বকাপ খেলতে এলেন, তখনও সহ–আয়োজক দেশ হিসেবে আছে মেক্সিকো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
কেপ ভার্দের সাও ভিসেন্তে শহরে থাকেন ভোজিনিয়া। সেই শহর থেকে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দ্বিতীয় সারির ক্লাবে খেলেছেন ভোজিনিয়া। অ্যাঙ্গোলার একটি ক্লাবে খেলার সময় সেখানে আরেক গোলরক্ষক পেয়েছিলেন, যার নামও জোসিমার। আর সে সময়ই তিনি জোসিমার-২ নামে পরিচিতির বদলে জার্সিতে নিজের ডাকনাম ভোজিনিয়া ব্যবহার করতে থাকেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
ভোজিনিয়ার ছোট ভাই ডেলমিরোও কেপ ভার্দের জাতীয় দলে খেলছেন। স্বপ্নের মতো বিশ্বকাপ মিশন শুরু করে গতকাল ভোজিনিয়া ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন। আর তারপরই কান্নায় ভেঙে পড়েন ভোজিনিয়া। স্মরণ করেন তাঁর দাদা-দাদিকে। যাঁরা কয়েক বছর আগেই মারা গেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
ভোজিনিয়া আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মা এখানে আসতে পারেননি ভিসার কারণে। ভিসার খরচের টাকা আমরা সময়মতো জোগাড় করতে পারিনি। চেয়েছিলাম, মা এখানে থেকে খেলাটা দেখুক।’ ছবিতে মায়ের সঙ্গে ভোজিনিয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া
৯ / ১০
এত দিন অপেক্ষাকৃত অচেনা এক গোলরক্ষক হিসেবে খেললেও স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে রাতারাতি বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ভোজিনিয়া। ম্যাচটি শুরু হওয়ার আগে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ছিল ৫০ হাজার, আর ম্যাচ শেষে আজ ১৬ জুন বেলা দেড়টা পর্যন্ত সেটি গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ লাখ!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ভোজিনিয়ার ব্যক্তিগত জীবনও এখন আলোচনার বড় বিষয়। ইন্টারনেটে খোঁজা হচ্ছে তাঁর স্ত্রী/বান্ধবীকেও। তবে হতাশ হচ্ছেন ভক্তরা। কারণ, ভোজিনিয়ার জীবনসঙ্গীর কোনো হদিস এখনো মেলেনি। তাঁর ইনস্টাগ্রামের পোস্টেও তেমন কোনো ইঙ্গিত মেলে না
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: আল–জাজিরা ও ফিফা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আরও পড়ুন