অকুপেশনাল থেরাপি কী, মানসিক স্বাস্থ্য চিকিৎসায় এর উপকারিতা জানুন

অকুপেশনাল থেরাপি একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা, যা শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা কমাতে এবং দৈনন্দিন পেশাগত ও অর্থবহ কাজ সক্রিয় করে তুলতে সহায়তা করেছবি: পেক্সেলস

মানসিক স্বাস্থ্য সমস্যা ব্যক্তির ঘন ঘুম, দৈনন্দিন রুটিন, ব্যক্তিগত পরিচর্যা, মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ, পড়ালেখা বা কর্মদক্ষতা এবং সামাজিক অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্যসেবার লক্ষ্য শুধু উপসর্গ কমানো নয়; বরং ব্যক্তি কে তাঁর স্বাভাবিক, স্বনির্ভর ও অর্থপূর্ণ জীবনযাত্রায় ফিরিয়ে আনা। এই পুনর্বাসনের প্রক্রিয়ায় অকুপেশনাল থেরাপির গুরুত্ব রয়েছে।

অকুপেশনাল থেরাপি কী

অকুপেশনাল থেরাপি একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা, যা শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা কমাতে এবং দৈনন্দিন পেশাগত ও অর্থবহ কাজ সক্রিয় করে তুলতে সহায়তা করে।

একজন অকুপেশনাল থেরাপিস্ট সঠিক মূল্যায়নের মাধ্যমে ব্যক্তির প্রয়োজন, সক্ষমতা ও জীবনযাপনের ধরনের ওপর নির্ভর করে উপযুক্ত কার্যক্রম ও থেরাপিউটিক কৌশলের মাধ্যমে তাঁর দৈনন্দিন দক্ষতা, আত্মনির্ভরতা, মনোযোগ, সামাজিক অংশগ্রহণ ও কর্মদক্ষতা উন্নত করতে সহায়তা করেন।

মানসিক স্বাস্থ্য চিকিৎসায় অকুপেশনাল থেরাপির ভূমিকা—

  • সেন্সরি ইন্টিগ্রেশন: বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া তথ্য মস্তিষ্ক সঠিকভাবে গ্রাহ্য ও সমন্বয় করে পরিবেশের প্রতি উপযুক্তভাবে সাড়া দেওয়ার সক্ষমতা অর্জন করে।

  • ফাইন মোটর দক্ষতা: হাত ও আঙুলের সূক্ষ্ম ও সমন্বিত দক্ষতা উন্নত করতে, যেমন লেখা, আঁকা, বোতাম লাগানো ইত্যাদি।

  • দৈনন্দিন কাজ ও নিজের যত্ন: খাবার তৈরি করা, খাওয়া, পোশাক পরা, গোসল, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও অন্যান্য দৈনন্দিন কাজে সক্ষমতা বৃদ্ধি।

  • শৃঙ্খলা ও স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন মেনে চলা।

  • প্ল্যানিং দক্ষতা: মনোযোগ, স্মৃতি, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করতে।

  • চাপ ও উদ্বেগ মোকাবিলার কার্যকর কৌশল পদ্ধতি শেখাতে।

  • আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়তা করতে।

  • সামাজিক অংশগ্রহণ: যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ।

  • শিক্ষা ও কর্মজীবন: ব্যক্তির সক্ষমতা অনুযায়ী পড়াশোনা, কর্মদক্ষতা এবং কর্মজীবনে পুনরায় অংশগ্রহণের প্রস্তুতি ও দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে।

ফারহানা হক, সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট অ্যান্ড ইনচার্জ, মেন্টাল হেলথ দে-সেন্টার, সিআরপি, মিরপুর, ঢাকা

আরও পড়ুন