ব্যাডমিন্টন বা টেনিস খেলতে গিয়ে ইনজুরি হলে কী করবেন

ব্যাডমিন্টন খেতলে গিয়ে অনেকে ইনজুরিতে পড়েনছবি: আনস্প্ল্যাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস খেলোয়াড়দের সবচেয়ে সাধারণ ইনজুরিগুলোর মধ্যে রয়েছে টেনিস এলবো, কাঁধের রোটেটর কাফ ইনজুরি, গোড়ালি মচকে যাওয়া এবং হাঁটুতে ব্যথা। এসব সমস্যা থেকে বাঁচতে সঠিক শারীরিক কন্ডিশনিং, সঠিক র‍্যাকেট নির্বাচন এবং খেলার আগে ও পরে স্ট্রেচিং অত্যন্ত জরুরি। 

টেনিস এলবো: এটি টেনিস খেলোয়াড়দের সবচেয়ে পরিচিত ইনজুরি। কনুইয়ের বাইরের অংশের পেশি এবং টেন্ডনে অতিরিক্ত চাপ পড়ার কারণে এই ব্যথা হয়। 

করণীয়: বিশ্রাম নিতে হবে এবং কনুইয়ে বরফের প্যাক ব্যবহার করতে হবে। ফোরআর্ম শক্তিশালী করার জন্য নির্দিষ্ট ব্যায়াম করতে হবে। র্যাকেটের গ্রিপ সাইজ সঠিক রাখতে হবে এবং স্ট্রিংয়ের টান কমিয়ে রাখতে হবে।

টেনিসে দ্রুত দিক পরিবর্তন করতে গিয়ে অনেক সময় পায়ের গোড়ালি মচকে যায়
ছবি: পেক্সেলস

গোড়ালি মচকে যাওয়া: টেনিসে দ্রুত দিক পরিবর্তন করতে গিয়ে অনেক সময় পায়ের গোড়ালি মচকে যায় বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়।

করণীয়: রাইস পদ্ধতি অনুসরণ করতে হবে—বিশ্রাম (রেস্ট), বরফ দেওয়া (আইস), চাপ দিয়ে রাখা (কমপ্রেশন) এবং পা উঁচু করে রাখা (এলিভেশন)। গোড়ালিকে সুরক্ষিত রাখতে ভালো মানের এবং সাপোর্টিং টেনিস জুতা ব্যবহার করতে হবে।

কাঁধের ইনজুরি: টেনিসে সার্ভ করার সময় এবং বল সজোরে আঘাত করার সময় এবং ভলিবল, বাস্কেটবল ক্রিকেট খেলায় কাঁধের পেশিতে অতিরিক্ত টান পড়ে, যার ফলে রোটেটর কাফ ইনজুরি বা টেন্ডোনাইটিস হতে পারে এবং ল্যাবরাম ইনজুরি ও জোড়া ছুটতে পারে। 

আরও পড়ুন

করণীয়: কাঁধের ও পিঠের পেশি মজবুত করার জন্য স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। সার্ভ করার কৌশলে কোনো ভুল থাকলে তা শুধরে নিতে পেশাদার কোচের সাহায্য নেওয়া উচিত। ব্যথা হলে কাঁধে বরফ দিন এবং অতিরিক্ত ব্যথা হলে বা ল্যাবরাম ও জোড়া ছুটলে অবশ্যই অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হোন।

হাঁটুব্যথা: অতিরিক্ত জাম্পিং, দৌড়াদৌড়ি এবং কর্ট সারফেসে খেলার কারণে হাঁটুতে প্রচণ্ড চাপ পড়ে, যা টেন্ডনগুলোতে প্রদাহ সৃষ্টি করে। এ ছাড়া লিগামেন্ট এবং মেনিসকআস ইনজুরি হয়। করণীয়: খেলার তীব্রতা ধীরে ধীরে বাড়াতে হবে। পায়ের কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং পেশি শক্তিশালী করার ব্যায়াম করতে হবে। ব্যথা কমাতে বরফ ব্যবহার ও বিশ্রামই সবচেয়ে কার্যকর। 

সাধারণ সতর্কতা

যেকোনো ইনজুরি এড়াতে খেলা শুরুর আগে ১০-১৫ মিনিট ওয়ার্মআপ ও স্ট্রেচিং করে শরীর গরম করে নেওয়া আবশ্যক।

লেখক: অর্থোপেডিক সার্জারি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা

আরও পড়ুন