অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়া—দুটিই ভয়ানক ইটিং ডিজঅর্ডার। ফ্যাশন ও বিনোদন জগতের বহু তারকা দীর্ঘ সময় এসব রোগে ভুগেছেন। অ্যানোরেক্সিয়া নার্ভোসা কেবল ‘ডায়েটিং’ নয়; এটি একটি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা। যেখানে একজন ব্যক্তি ডায়েট করতে করতে খাবার খাওয়া এতটাই কমিয়ে দেন যে খাওয়া নিয়ে তাঁর ভেতরে ভীতি কাজ করে। ওজন অস্বাভাবিকভাবে কমে যায়। অন্যদিকে বুলিমিয়ায় জোরপূর্বক কম খাওয়ার চাপের কারণেই অনেক সময় ভারসাম্য ও নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলা হয়। খাওয়ার পর অত্যন্ত অপরাধবোধ কাজ করে। তখন বমি করে, জোলাপ খেয়ে, অতিরিক্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করে অস্বাস্থ্যকর উপায়ে বেশি খাবার খাওয়ার ব্যাপারটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। প্রথা ভেঙে বেশ কিছু আন্তর্জাতিক তারকা সাহসের সঙ্গে নিজেদের অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। যাতে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়।
এই অভিনেত্রী প্রকাশ্যে তাঁর দীর্ঘদিনের অ্যানোরেক্সিয়ার সঙ্গে লড়াইয়ের কথা বলেছেন। তিনি তাঁর সুস্থ হয়ে ওঠার যাত্রা নিয়ে একটি স্মৃতিকথাও লিখেছেন।
কিংবদন্তিতুল্য এই অভিনেত্রী ও মডেল তিন দশকের বেশি সময় অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়ার সঙ্গে সংগ্রাম করেছেন।
এই পপ তারকা জানিয়েছেন, তিনি ১৫ বছর বয়স থেকে অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়ায় ভুগছিলেন।
হলিউডের অন্যতম এই স্টাইল আইকন, নায়িকা ও গায়িকা তরুণ বয়সে অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়া—উভয় সমস্যার সঙ্গে লড়াই করে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৯৭০–এর দশকের জনপ্রিয় মার্কিন সংগীত তারকা ও ড্রামার মাত্র ৩২ বছর বয়সে অ্যানোরেক্সিয়াজনিত জটিলতা, পুষ্টিহীনতা ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বিকল হয়ে মারা যান।
২০০৬ সালে ব্রাজিলিয়ান মডেল আনা ক্যারোলিনা রেস্টনের মৃত্যু আন্তর্জাতিক ফ্যাশন–জগতে একটা বড় ধরনের ধাক্কা। অ্যানোরেক্সিয়ায় কিডনি ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বিকল হয়ে তিনি মারা যান। মৃত্যুর সময় তাঁর ওজন ছিল মাত্র ২৫ কেজি। এরপর ব্রাজিলসহ বিভিন্ন দেশে মডেলদের তথাকথিত সৌন্দর্যের মাপকাঠি, ন্যূনতম স্বাস্থ্যমান ও ওজন-সংক্রান্ত নীতিমালা নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়।
৩৩ বছর বয়সী মার্কিন সংগীত তারকা ডেমি লোভাটো একাধিকবার অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়ার চিকিৎসা নিয়েছেন।
৫১ বছর বয়সী ব্রিটিশ কমেডিয়ান, অভিনেতা রাসেল ব্র্যান্ড তরুণ বয়সে অতিরিক্ত খাওয়া, বমি করা এবং অতিরিক্ত ব্যায়ামের সমস্যায় ভোগার কথা বলেছেন।
প্রিন্সেস অব ওয়েলস ডায়ানাও বুলিমিয়া নিয়ে প্রকাশ্যে কথা বলে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখেন।
ফ্যাশন আইকন, ডিজাইনার ও সংগীত তারকা ভিক্টোরিয়া বেকহাম জানান, তাঁর প্রথম সন্তান ব্রুকলিনের বয়স যখন ছয় মাস, তখন থেকে গণমাধ্যমের অবিরাম নজরদারি ও সমালোচনা নিজের শরীর সম্পর্কে তাঁর মনে নেতিবাচক ধারণা তৈরি করেছিল। একটানা তিন–চার দিন প্রায় কিছুই খেতেন না। ভিক্টোরিয়া বলেন, ‘তখন আমার বয়স ২৪। আর আমি নিজের শরীরকে ঘৃণা করা শুরু করলাম। একদিকে পোস্ট পার্টাম ডিপ্রেশন, অন্যদিকে অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত হয়ে ভয়াবহ মানসিক আর শারীরিক সংকটের ভেতর ঢুকে গেলাম।’
৭৯ বছর বয়সী এই ব্রিটিশ সংগীত তারকা মাদকাসক্তির পাশাপাশি বুলিমিয়ার চিকিৎসাও নিয়েছিলেন। ছয় বছর ধরে তিনি খাওয়ার পর নিয়মিত গলায় আঙুল দিয়ে বমি করে সব বের করে দিতেন!
৩৫ বছর বয়সী ব্রিটিশ সংগীত তারকা এড শিরান ২০২৩ সালে ‘রোলিং স্টোন’-এর প্রচ্ছদ প্রতিবেদনে জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি প্রায়ই নিজেকে অন্যান্য পুরুষ পপ তারকার সঙ্গে তুলনা করতেন। ফলে তাঁর মনে হতো তিনি ‘খুব মোটা’। খাওয়া নিয়ন্ত্রণ করার জন্য তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যে খাওয়ার পরপরই বমি করে বের করে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল। এলটন জনের আত্মজীবনীমূলক বই পড়ে তাঁর সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছিলেন।
সূত্র: পিপল