রাশিফল
আর্থিকভাবে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে কোন রাশির জাতকের
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
এ সপ্তাহের রাশিফল (২৩ মে-২৯ মে ২০২৬)
মেষ রাশি
এ সপ্তাহে যোগাযোগ, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার বাস্তববাদিতা অনেক বেড়ে যাবে। অর্থনৈতিক বিষয়ে আগের তুলনায় বেশি হিসাবি হয়ে উঠতে পারেন। পরিবারে জমি, সঞ্চয় বা ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নতুন আয় বা পার্টটাইম কাজের সুযোগ সামনে এলেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।
কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি ও কথাবার্তা অন্যদের প্রভাবিত করবে। ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট বা গুরুত্বপূর্ণ যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস সহকর্মীদের সঙ্গে ভুল–বোঝাবুঝির কারণ হতে পারে। এ সময় সৃজনশীলতা বাড়বে। তাই মিডিয়া, লেখালেখি, ডিজাইন কিংবা অনলাইনভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন।
সম্পর্কের ক্ষেত্রে নিজের চাহিদাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে সঙ্গীর অনুভূতি উপেক্ষা করবেন না। প্রেমের সম্পর্কে যোগাযোগ বাড়লেও স্থায়িত্ব নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। অবিবাহিতদের জীবনে বন্ধুত্ব বা পরিচিতির সূত্র ধরে হঠাৎ নতুন কারও আগমন ঘটতে পারে।
শারীরিক শক্তি মোটামুটি ভালো থাকবে। তবে খাদ্যাভ্যাস ও ঘুমের অনিয়ম থেকে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের শেষ দিকে আপনি কিছুটা অন্তর্মুখী হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীরভাবে ভাবতে পারেন।
বৃষ রাশি
আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রকাশ অনেক বেশি দৃঢ় থাকবে। মানুষ আপনার কথাকে গুরুত্ব দেবে এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা অনুভব করবেন। তবে নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে।
আর্থিকভাবে সপ্তাহটি গুরুত্বপূর্ণ। নতুন আয়, উপহার কিংবা আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে কাজের স্বীকৃতি পাচ্ছিলেন না, তাঁরা এবার ইতিবাচক সাড়া পেতে পারেন। তবে খরচও বাড়তে পারে—বিশেষ করে বিলাসিতা, পোশাক বা সৌন্দর্যসংক্রান্ত বিষয়ে।
কর্মজীবনে স্থিরতা বজায় থাকলেও ভেতরে–ভেতরে নতুন পরিবর্তনের ইচ্ছা জাগতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা দায়িত্ব বাড়ার ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ীদের জন্য প্রচার, জনসংযোগ ও নেটওয়ার্কিং বিশেষ উপকারী হবে।
পরিবারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। মায়ের স্বাস্থ্য বা বাড়ির পরিবেশ নিয়ে কিছু উদ্বেগ দেখা দিতে পারে। সম্পত্তি বা জমি কেনাবেচা এবং পুরোনো বাড়ি সংস্কারের জন্য সময়টি অনুকূল। যাঁরা দীর্ঘদিন বিদেশে আছেন, তাঁরা দেশে ফেরার পরিকল্পনা করতে পারেন।
সপ্তাহের শেষভাগে বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং বহুদিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা তৈরি হতে পারে।
মিথুন রাশি
সপ্তাহটা আপনার জন্য আত্মপরিচয়, মানসিক অবস্থান এবং ভবিষ্যৎ লক্ষ্যকে নতুনভাবে বোঝার সময়। আপনি আগের তুলনায় বেশি আত্মসচেতন হয়ে উঠবেন। বাইরে থেকে শান্ত ও স্বাভাবিক থাকলেও ভেতরে নানা পরিকল্পনা ও চিন্তা চলতে থাকবে। গোপনে কোনো কাজ বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। পুরোনো সম্পর্ক, স্মৃতি কিংবা অসমাপ্ত কোনো বিষয় আবার সামনে আসতে পারে।
মানসিক চাপ কিছুটা বেশি থাকতে পারে, বিশেষ করে কাজের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তবে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে এবং আশপাশের মানুষ আপনাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দেবে। শিল্প, মিডিয়া, ফ্যাশন বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য সময়টি বিশেষ শুভ।
কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে সব পরিকল্পনা সবার সঙ্গে ভাগ না করাই ভালো। অফিস রাজনীতি বা গোপন প্রতিযোগিতা থেকে সতর্ক থাকুন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহায়তা বা সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবল থাকবে। পুরোনো কারও সঙ্গে পুনরায় যোগাযোগ হতে পারে। বিবাহিত জীবনে সঙ্গীর প্রতি যত্ন বাড়লেও নিজের মানসিক অস্থিরতা সম্পর্ককে প্রভাবিত করতে পারে।
দেশে বা বিদেশে ভ্রমণের জন্য সময়টি অনুকূল। ভ্রমণ আপনার মনকে সতেজ ও প্রাণবন্ত রাখবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। ঘুমের সমস্যা, মাথাব্যথা বা অতিরিক্ত দুশ্চিন্তা বাড়তে পারে।
সপ্তাহের শেষ দিকে কর্মজীবন নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
কর্কট রাশি
এ সপ্তাহে আপনার সামাজিক যোগাযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নতুন মানুষ, নতুন কোনো গ্রুপ বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে।
আর্থিকভাবে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা বা বিনিয়োগ থেকে লাভের আশা তৈরি হতে পারে। বন্ধুর মাধ্যমে কাজের সুযোগ কিংবা ব্যবসায়িক যোগাযোগ আসতে পারে। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো।
কর্মজীবনে আপনার পরিশ্রমের স্বীকৃতি বাড়বে। যাঁরা চাকরি পরিবর্তন বা বিদেশসংক্রান্ত সুযোগ খুঁজছেন, তাঁরা ইতিবাচক খবর পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আত্মবিশ্বাস বাড়বে এবং নেতৃত্বের ভূমিকায় আসার সুযোগ তৈরি হতে পারে।
সম্পর্কের ক্ষেত্রে আবেগ কিছুটা বেশি কাজ করবে। যাঁরা সম্পর্কে আছেন, তাঁরা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন আশা করবেন। তবে না বলা অভিমান জমতে থাকলে দূরত্ব তৈরি হতে পারে। অবিবাহিতদের জীবনে বন্ধুত্ব বা পরিচিত মহল থেকে নতুন অনুভূতির সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লান্তি, ঘুমের অনিয়ম কিংবা হরমোনজনিত কিছু সমস্যা বিরক্ত করতে পারে। সপ্তাহের শেষ দিকে আধ্যাত্মিকতা বা ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে।
সিংহ রাশি
আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও মানসিক শক্তি বিশেষভাবে সক্রিয় থাকবে। নিজেকে নতুনভাবে উপস্থাপন করার ইচ্ছা জাগবে এবং আশপাশের মানুষও আপনার উপস্থিতি ও কথাবার্তায় আলাদা আকর্ষণ খুঁজে পেতে পারে। নতুন শুরু, ইমেজ পরিবর্তন, স্বাস্থ্যসচেতনতা কিংবা আত্ম–উন্নয়নের জন্য সময়টি ইতিবাচক।
এই সপ্তাহে কর্মজীবনই থাকবে আপনার প্রধান ফোকাস। উচ্চপদস্থ ব্যক্তি বা কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ তৈরি হবে। দায়িত্ব বাড়তে পারে, তবে তার সঙ্গে সম্মান ও গ্রহণযোগ্যতাও বাড়বে। আপনার কথাবার্তা ও সিদ্ধান্তে পরিণত ভাব দেখা যাবে।
টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, প্রশাসন, ম্যানেজমেন্ট, শিক্ষা কিংবা ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন কোনো প্রজেক্ট, দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আসতে পারে।
আর্থিকভাবে উন্নতির ইঙ্গিত থাকলেও ব্যয়ও বাড়তে পারে। বিশেষ করে ভ্রমণ, শিক্ষা বা পরিবারসংক্রান্ত খাতে খরচের আশঙ্কা রয়েছে। তাই পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করা ভালো হবে।
সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছুটা কর্তৃত্বপরায়ণ হয়ে উঠতে পারেন। সঙ্গীর মতামত ও অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও সুন্দর ও স্থিতিশীল থাকবে। প্রেমের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
সপ্তাহের মাঝামাঝি সময়ে আবেগ কিছুটা বেশি কাজ করবে এবং ভেতরে–ভেতরে অনিশ্চয়তা অনুভব করতে পারেন। তবে সপ্তাহের শেষভাগে মানসিক দৃঢ়তা ফিরে আসবে এবং নতুন পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে পারবেন।
কন্যা রাশি
এ সপ্তাহে আপনি ভাগ্যের সহায়তা পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনা আবারও গতিশীল হতে শুরু করবে। উচ্চশিক্ষা, দূরযাত্রা এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও বাস্তবসম্মত হয়ে উঠবে।
কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে, বিশেষ করে যারা বিদেশ, ইমপোর্ট-এক্সপোর্ট ব্যবসা, অনলাইন প্ল্যাটফর্ম, শিক্ষা বা আইন পেশার সঙ্গে যুক্ত। নতুন কোনো প্রস্তাব বা সুযোগ আসতে পারে, যা দীর্ঘ মেয়াদে লাভজনক হবে।
আর্থিকভাবে সময় মোটামুটি শুভ। যৌথ অর্থ, ঋণ বা বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। ভ্রমণ, ব্যক্তিগত প্রয়োজন বা কাজের কারণে খরচ কিছুটা বাড়তে পারে। কেউ কেউ নতুন আয়ের পথ নিয়েও চিন্তা করতে পারেন।
সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও ধৈর্যের গুরুত্ব বেশি থাকবে। যাঁরা সম্পর্কে আছেন, তাঁরা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। অবিবাহিতদের জীবনে দূরের যোগাযোগ, সামাজিক পরিচিতি বা কর্মক্ষেত্রের মাধ্যমে নতুন কারও আগমন ঘটতে পারে।
স্বাস্থ্যের ক্ষেত্রে হজম, ত্বক ও মানসিক চাপের দিকে নজর দেওয়া জরুরি। সপ্তাহের শেষভাগে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তুলা রাশি
সপ্তাহটি আপনার জন্য গভীর পরিবর্তন ও মানসিক রূপান্তরের সময়। অনেক পুরোনো ভয়, সন্দেহ বা অস্থিরতা থেকে বের হয়ে আপনি নতুনভাবে ভাবতে শুরু করবেন।
আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। যৌথ অর্থ, কর, ঋণ বা পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। কারও ওপর অতিরিক্ত নির্ভর না করাই ভালো। তবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
কর্মক্ষেত্রে সব পরিকল্পনা সবার সঙ্গে ভাগ না করাই ভালো। আড়ালে থেকে কাজ করলে বেশি সুবিধা পেতে পারেন। যাঁরা গবেষণা, অর্থসংক্রান্ত কাজ, চিকিৎসা, মনস্তত্ত্ব, শিক্ষা বা গোপন পরিকল্পনাভিত্তিক কাজে যুক্ত, তাঁরা ইতিবাচক ফল পেতে পারেন।
সম্পর্কের ক্ষেত্রে আবেগ আরও গভীর হবে। সঙ্গীর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা বাড়লেও অতিরিক্ত অধিকারবোধ বা সন্দেহ সমস্যা তৈরি করতে পারে। পুরোনো কোনো সম্পর্কের স্মৃতি আবার সামনে আসতে পারে।
স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ, ঘুমের অনিয়ম বা হরমোনজনিত সমস্যা কিছুটা বাড়তে পারে। ধ্যান, নীরবতা বা একান্ত সময় কাটানো উপকারী হবে। কেউ কেউ ভ্রমণ, নতুন শিক্ষা বা ধর্মীয় আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ অনুভব করতে পারেন।
সপ্তাহের শেষভাগে ভাগ্য সহায় হবে এবং আটকে থাকা কাজগুলোতে ধীরে ধীরে অগ্রগতি আসবে।
বৃশ্চিক রাশি
সম্পর্ক, পার্টনারশিপ এবং সামাজিক অবস্থানের ওপর বেশি গুরুত্ব আসবে। অন্যদের সঙ্গে সমন্বয় রেখেই আপনাকে এগোতে হবে। একা সিদ্ধান্ত নেওয়ার বদলে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে কাজ করলে সাফল্য বেশি আসবে।
বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সঙ্গীর ক্যারিয়ার বা আর্থিক অবস্থার পরিবর্তন আপনার জীবনেও প্রভাব ফেলবে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ ও যোগাযোগ বাড়বে, নতুন সম্পর্কের সম্ভাবনাও প্রবল।
ক্যারিয়ারের জন্য সময়টি অত্যন্ত ইতিবাচক। বিগত কয়েক মাসে চাকরি, পড়াশোনা বা পেশাগত চাপের যে পরিস্থিতি ছিল, তা থেকে বেরিয়ে এখন সামনে এগোনোর সময়। বেকারদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে। চাকরিজীবীদের ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, এমনকি নতুন ক্যারিয়ার পথে যাওয়ার সুযোগও আসতে পারে।
কর্মক্ষেত্রে নতুন চুক্তি, পার্টনারশিপ বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আইনি বা লিখিত চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক হতে পারে।
আর্থিকভাবে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। পরিকল্পিতভাবে অর্থ ব্যবস্থাপনা করা গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরের ভারসাম্য বজায় রাখা জরুরি। অতিরিক্ত কাজের চাপ ক্লান্তি বাড়াতে পারে। সপ্তাহের শেষ দিকে গভীর চিন্তা ও আত্মবিশ্লেষণের প্রবণতা বাড়বে।
ধনু রাশি
দৈনন্দিন কাজ, দায়িত্ব এবং স্বাস্থ্য আপনার প্রধান মনোযোগের জায়গা হবে। জীবনকে আরও গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কাজের চাপ বাড়লেও আপনি ধীরে ধীরে সব সামলে নিতে পারবেন।
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় গুরুত্বপূর্ণ হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রাখতে পারেন।
আর্থিকভাবে সময়টা কিছুটা অস্থিতিশীল থাকতে পারে। স্বাস্থ্য বা পরিবারের প্রয়োজনীয়তার কারণে ব্যয় বাড়তে পারে, তাই খরচে সতর্ক থাকা ভালো।
সম্পর্কের ক্ষেত্রে সময়ের অভাব কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সঙ্গীকে সময় দেওয়া জরুরি, নাহলে ভুল–বোঝাবুঝি তৈরি হতে পারে। অযথা তর্ক এড়িয়ে চলাই সম্পর্কের জন্য ভালো হবে। অবিবাহিতদের ক্ষেত্রে কর্মক্ষেত্র বা দৈনন্দিন যোগাযোগ থেকে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা, একাডেমিক উন্নতি এবং শিক্ষক বা মেন্টরের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষকতা, লেখালেখি, মিডিয়া বা পরামর্শমূলক পেশার সঙ্গে যুক্তদের জন্যও সময়টি শুভ।
স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। খাদ্যাভ্যাস, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখা প্রয়োজন। মানসিক দুশ্চিন্তা স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে, তাই অযথা চিন্তা না করে ধীরে ধীরে কাজ এগিয়ে নেওয়াই ভালো। ভাগ্য আপনার সহায় থাকবে।
মকর রাশি
এই সপ্তাহে সৃজনশীলতা এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো সামনে আসবে। আপনি নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন এবং আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি নিজের জনপ্রিয়তা বৃদ্ধিরও দারুণ সম্ভাবনা তৈরি হবে।
যাঁরা কনটেন্ট ক্রিয়েশন, মিডিয়া, বিনোদন, শিক্ষা বা সৃজনশীল কাজে যুক্ত, তাঁদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। নতুন কোনো আইডিয়া বা প্রজেক্ট ভবিষ্যতে বড় লাভ দিতে পারে। একই সঙ্গে রিসার্চ, ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের কর্মীদের জন্যও সময়টি ইতিবাচক। ব্যাংকঋণের আবেদন বা যৌথ অংশীদারত্বে সম্পত্তি কেনার সম্ভাবনাও তৈরি হতে পারে।
তবে ক্যারিয়ারে শিগগিরই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, যা দীর্ঘ মেয়াদে ইতিবাচক ফল আনবে। সেই পরিবর্তনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া ভালো। কারও কারও ক্ষেত্রে ক্যারিয়ার ট্র্যাক পরিবর্তন বা বিদেশে স্থায়ী হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সময়টি প্রাণবন্ত থাকবে। নতুন সম্পর্ক শুরু হতে পারে বা পুরোনো সম্পর্কে উষ্ণতা ফিরে আসতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের ক্ষেত্রে সন্তানের বিষয়ে সুখবর বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা ভালো। আনন্দ ও বিলাসিতার খাতে ব্যয় কিছুটা বাড়তে পারে।
সপ্তাহের মাঝামাঝি সময়ে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে এবং বাড়ি বা সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। সপ্তাহের শেষভাগে মানসিক প্রশান্তি ও স্থিতি ফিরে আসবে।
কুম্ভ রাশি
এই সপ্তাহে পরিবার, বাড়ি ও মানসিক নিরাপত্তার বিষয়গুলো আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি নিজের ব্যক্তিগত জগতে বেশি সময় দিতে চাইবেন।
বাড়ির পরিবেশ সুন্দর করার ইচ্ছা বাড়বে। নতুন আসবাব, সাজসজ্জা বা ঘরের স্থান পরিবর্তনের চিন্তা আসতে পারে। পরিবারের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
কর্মক্ষেত্রে যোগাযোগ ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছোট ভ্রমণ বা মিটিংয়ের সংখ্যা বাড়তে পারে। যাঁরা সরকারি চাকরি, রাজনীতি, পাবলিক ফাংশন, লেখালেখি, মিডিয়া বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টি লাভজনক। তবে বিদেশভ্রমণে কিছু বাধা বা প্রতিকূলতা দেখা দিতে পারে। ক্যারিয়ারে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি, কারণ কাজের চাপও বাড়তে পারে।
সম্পর্কের ক্ষেত্রে আবেগ বাড়বে। পুরোনো ভুল–বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে অতীত নিয়ে অতিরিক্ত ভাবনা মানসিক চাপ বাড়াতে পারে।
অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা বাড়বে। যাঁরা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি ছিলেন, তারা ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। ব্যবসায়িক পার্টনারশিপের জন্যও সময়টি অনুকূল।
স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ ও ঘুমের অনিয়মের দিকে খেয়াল রাখা জরুরি। পরিবারের সদস্য, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা ভালো।
সপ্তাহের শেষভাগে আত্মবিশ্বাস ও কর্মোদ্যম বৃদ্ধি পাবে।
মীন রাশি
সপ্তাহটা আপনার জন্য অনেকটাই মানসিক পরিবর্তনের সময় হিসেবে কাজ করবে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে–ভেতরে আপনি নিজের জীবন, সম্পর্ক, ভবিষ্যৎ নিরাপত্তা এবং মানসিক শান্তি নিয়ে গভীরভাবে ভাববেন। বিশেষ করে যোগাযোগের ধরন, পারিবারিক পরিবেশ এবং দৈনন্দিন রুটিন—এই তিন ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।
সপ্তাহের শুরুতেই ব্যস্ততা বাড়তে পারে। ফোনকল, বার্তা, ছোটখাটো কাজ এবং আত্মীয় বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে দিনগুলো ব্যস্ত থাকবে।
আর্থিকভাবে সময়টা মিশ্র প্রভাব ফেলবে। ছোট ছোট আয়ের সুযোগ আসতে পারে বা পুরোনো কোনো পাওনা ফেরত পেতে পারেন। তবে একই সঙ্গে বাড়ির প্রয়োজন, যাতায়াত, ইলেকট্রনিক জিনিস বা পারিবারিক দায়িত্বে ব্যয় বাড়তে পারে। আবেগের বশে খরচ করার প্রবণতাও দেখা দিতে পারে, বিশেষ করে মন খারাপ থাকলে নিজেকে ভালো লাগানোর জন্য কেনাকাটা করার ইচ্ছা বাড়তে পারে।
পারিবারিক জীবনে এই সপ্তাহ গুরুত্বপূর্ণ। বাড়ির পরিবেশ নিয়ে আপনি কিছুটা বেশি সংবেদনশীল থাকবেন। পরিবারের কারও মেজাজ বা স্বাস্থ্যের পরিবর্তন আপনাকে প্রভাবিত করতে পারে। কেউ কেউ ঘর সাজানো, কক্ষ পরিবর্তন বা নতুন কিছু কেনার কথা ভাবতে পারেন। যাঁরা পরিবার থেকে দূরে থাকেন, তাঁদের বাড়ির জন্য আবেগ আরও প্রবল হতে পারে।
কর্মক্ষেত্রে ধীরে ধীরে নতুন সুযোগ তৈরি হবে। যোগাযোগ, লেখালেখি, অনলাইন কাজ, শিক্ষা বা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ইতিবাচক ফল পেতে পারেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই করা জরুরি।
সম্পর্কের ক্ষেত্রে নিজের অনুভূতি খোলাখুলি প্রকাশ করা গুরুত্বপূর্ণ। সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন চাইতে পারেন। অবিবাহিতদের জীবনে পরিচিত কারও মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনাও তৈরি হতে পারে।