রোনালদোর বিয়ের খবরে ভাইরাল ফুনশাল ক্যাথেড্রালের অন্দর দেখুন ৮টি ছবিতে

ইউরোপের কয়েকটি গণমাধ্যম হঠাৎ খবর দেয়, ৮ আগস্ট বিয়ে করতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তারিখ নয়, অতিথি তালিকা থেকে বিয়ের ভেন্যু—সবই প্রকাশ পায় খবরে। বলা হয়, বিয়ের আয়োজন করা হচ্ছে পর্তুগালের স্বশাসিত অঞ্চল মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালে। এরপর নির্দিষ্ট দিনে সেই ক্যাথেড্রালের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে অপেক্ষা করতে থাকে রোনালদো-জর্জিনার বিয়ে দেখার জন্য। কিন্তু সবাইকে অবাক করে সেদিন ক্যাথেড্রালে বিয়ে করতে আসেন নিকোল ও ফাবিও নামের এক যুগল। মুহূর্তেই একটি পারিবারিক বিয়ের আয়োজন বিশ্ব গণমাধ্যমের খবরে পরিণত হয়। যে গির্জায় এই বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেটিও হঠাৎ অনলাইন ট্রেন্ডে আসে। পর্তুগালের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এই ফুনশাল ক্যাথেড্রালে নানা তথ্য রইল এখানে

১ / ৮
গির্জাটির নাম ফুনশাল ক্যাথেড্রাল। ১৯১০ সাল থেকে গির্জাটিকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে বিবেচনা করা হয়। ফুনশাল ক্যাথেড্রাল মাদেইরার ইতিহাস, ভূগোল ও দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
ফুনশাল মাদেইরা দ্বীপপুঞ্জের প্রধান ধর্মীয় গির্জা। ইতিহাস ও অনন্য স্থাপত্যের জন্য ব্যাপকভাবে প্রশংসিত গির্জাটি। স্থাপনাটিতে ম্যানুয়েলিন ও গথিক স্থাপত্যশৈলীর স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
১৪৯৩ সালে এটি নির্মাণের নির্দেশ দেন পর্তুগালের রাজা দ্বিতীয় দোম জোয়াও। ষোলো শতকের শুরুর দিকে এর নির্মাণকাজ শেষ হয়। গির্জার সামনের দিকে আছে অসাধারণ কারুকার্যময় একটি গথিক প্রবেশদ্বার। এতে শহরটির বিখ্যাত কাবো গিরাও পাহাড় থেকে সংগ্রহ করা পাথরের কারুকাজ আছে
ছবি: ভিডিও থেকে
৪ / ৮
ফুনশাল ক্যাথেড্রালের ভেতরে ঢুকলেই প্রথমে নজর কাড়ে এর অলটারপিস বা বেদির পেছনের নকশা করা কাঠামোটি। এটি কাঠ দিয়ে তৈরি এবং সোনালি কারুকাজে ঝলমল করে। বিভিন্ন ভাস্কর্য ও কাঠের ওপর আঁকা তৈলচিত্র
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
ক্যাথেড্রালের ছাদও বিশেষভাবে দেখার মতো। মাদেইরা দ্বীপের সিডার কাঠ দিয়ে তৈরি এই ছাদেও একটি বিশেষ অলংকরণশৈলীর অসাধারণ নিদর্শন বয়ে চলেছে। ‘আলফার্জে’ নামে পরিচিত এই ধরনের ছাদসজ্জা ইসলামী শিল্প-ঐতিহ্য থেকে এসেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
কয়েক বছর আগেই গির্জার এই বিশেষ ছাদ সংরক্ষণ ও মেরামতের কাজ শেষ হয়েছে। ১ হাজার ৫০০ বর্গমিটারের এই বিরল ছাদ সংস্কারে সহযোগিতা করে ফুনশাল ডায়োসিস, হোসে দে ফিগেইরেদো ল্যাবরেটরি এবং এভোরা বিশ্ববিদ্যালয়ের হারকিউলিস ল্যাবরেটরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
ফুনশাল ক্যাথেড্রালের শিল্প-ঐতিহ্য এখানেই শেষ নয়। মূল চ্যাপেলে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ করা বিশেষ চেয়ার আছে। আছে শোভাযাত্রায় ব্যবহৃত একটি বিশেষ ক্রুশ, যেটিকে পর্তুগালের ম্যানুয়েলিন যুগের অলংকারশিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
ফুনশাল ক্যাথেড্রালটি স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে পর্যটকদের জন্যও অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: ভিজিট মাদেইরা

আরও পড়ুন