শহীদ কাপুরের আধুনিক বাড়ির ইন্টেরিয়র দেখুন

বলিউড তারকাদের বাড়ির ভেতরটা কেমন, তা জানার আগ্রহ অনেকেরই। ক্যামেরার সামনে যে মানুষকে দেখা যায়, ঘরের ভেতরে তিনি একেবারেই অন্য রকম। সেখানেও থাকে নিজের মতো করে বাঁচার গল্প; কখনো একা, কখনোবা পরিবারের সঙ্গে। ভারতের বিভিন্ন শহরে থাকা তারকাদের বাড়িতে থাকে তাঁদের ব্যক্তিগত রুচি ও জীবনধারার প্রতিফলন। কোথাও আধুনিক সাজ, কোথাও আবার ঐতিহ্যের ছোঁয়া। প্রতিটি ঘরই যেন আলাদা একটি গল্প। ভক্তরা কিন্তু এ সবকিছু থেকেই নিজেদের ঘর সাজানোর নতুন নতুন ভাবনা নেয়। চলুন, দেখে নেওয়া যাক বলিউড তারকা শহীদ কাপুর ও মীরা কাপুরের অন্দরের সাজ।

১ / ৭
অভিনেতা শহীদ কাপুর ও মীরা কাপুরের ওরলির ১০ হাজার বর্গফুটের বাড়িটি ডুপ্লেক্স। বাড়িটির অন্যতম আকর্ষণীয় দিক হলো জ্যামিতিক নকশার কালো সিঁড়ি। এই সিঁড়িকে কেন্দ্র করেই পুরো বাড়ির বিভিন্ন অংশ পরিকল্পনা করা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
বাড়িটিতে আছে চারটি বেডরুম, গ্ল্যামরুম, বড় বসার ঘর, গেস্টরুম, হোম থিয়েটার, লাউঞ্জ, ডিজে কর্নার, জিম আর অফিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
শহীদের আধুনিক ও নিরীক্ষাধর্মী রুচি এবং মীরার বাস্তবধর্মী পছন্দ—এ দুই ভিন্নধারা নিপুণভাবে একসঙ্গে করে ভারসাম্যপূর্ণ, আরামদায়ক ও নান্দনিক বাসস্থান তৈরি করেছেন স্থপতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৭
সবুজ গাছপালা, পরিষ্কার রেখার নকশা, মাটিরঙা কোমল রং ও বিভিন্ন টেক্সচারের ব্যবহার পুরো বাড়িকে দিয়েছে শান্ত ও আধুনিক আবহ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৭
বাড়ির ইন্টেরিয়র পরিকল্পনা করেছেন স্থপতি অঙ্কুর খোসলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৬ / ৭
বড় বড় জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে প্রচুর আলো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
আছে সাজার আলাদা ঘরও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন