সালমান খানের খামারবাড়িতে কী আছে? ১০ ছবিতে ঘুরে দেখুন ‘ভাইজান’-এর প্রিয় ঠিকানা

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মা মজা করে বলেছেন, পানভেলের খামারবাড়িতে একবার গেলে ‘ভাই’ (সালমান) না বলা পর্যন্ত নাকি ফেরার সুযোগ নেই! তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে সালমানের বহু বছরের প্রিয় আশ্রয়—মুম্বাইয়ের বাইরে পানভেলের বিশাল খামারবাড়িকে। কেমন এই খামারবাড়ি? কী কী আছে সেখানে? দেখে নেওয়া যাক ১০ ছবিতে।

১ / ১০
অভিনেতা আয়ুশ শর্মা সালমান খানের ছোট বোন অর্পিতা খানের স্বামী। সম্প্রতি তিনি জানান, সালমানের সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি হলো পানভেলের এই খামারবাড়ি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
ব্যস্ততার ফাঁকে নিজের মতো সময় কাটাতে সালমান প্রায়ই চলে আসেন মুম্বাই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পানভেলের এই খামারবাড়িতে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
করোনাকালে লকডাউনের বড় একটি সময়ও সালমান এই খামারবাড়িতেই ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে কৃষিকাজ, ঘোড়ায় চড়া ও প্রকৃতির মাঝে সময় কাটানোর নানা ছবি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ১০
খামারবাড়িতে আছে ধানখেত, বাগান ও চাষাবাদের জায়গা। সালমান নিজেও ট্রাক্টর চালান; ধানের চারা রোপণ ও বাগানের কাজ করতে পছন্দ করেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
এখানে আছে ঘোড়া, গরু, ছাগল, খরগোশসহ বিভিন্ন প্রাণী। একসময় এখানে ১১টি ঘোড়াও ছিল।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
বিশাল সুইমিংপুল, কৃত্রিম লেক, ছোট ছোট টিলা ও প্রাকৃতিক পরিবেশ খামারবাড়িটিকে শহরের বাইরে আলাদা এক জগতে পরিণত করেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
শুধু অবকাশযাপন নয়, বন্ধু ও পরিবারের নানা আয়োজনও হয় এখানে। সালমানের জন্মদিনের অনেক অনুষ্ঠানও এই খামারবাড়িতেই হয়েছে। ছবিতে সালমানের ভাই সোহেল খান ও তাঁর দুই ছেলে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৮ / ১০
কাজের বাইরে সময় পেলেও অলস থাকেন না সালমান। ব্যায়াম, ঘোড়ায় চড়া, ছবি আঁকা কিংবা প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি, এ সবই তাঁর দৈনন্দিন রুটিনের অংশ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
করোনাকালে এখান থেকেই বিভিন্ন ত্রাণ ও খাদ্যসহায়তা কার্যক্রম পরিচালনা করেছিলেন সালমান। তাঁর ‘বিয়িং হাংরি’ উদ্যোগের একটি অংশও এই খামারবাড়ি থেকেই পরিচালিত হয়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
আয়ুশ শর্মার ভাষায়, ‘ফার্মহাউসে নিজের ইচ্ছায় যাওয়া যায়; কিন্তু ফেরার সময় ঠিক করেন ভাই।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন